
সিলেট প্রতিনিধি : গ্যাসের মূল্য বৃদ্ধির পায়তারা, এলপিজি গ্যাসের সিলিন্ডারের মূল্যবৃদ্ধি না করা এবং বিদ্যুৎ ও গ্যাসের প্রিপেইড মিটার স্থাপনের কাজ তরান্বিত করার দাবী বাস্তবায়নের লক্ষ্যে গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় আহবায়ক কমিটির এক প্রতিবাদ সভা আজ ২৯ জানুয়ারি শনিবার বিকাল ৩টায় চৌহাট্টা পয়েন্্েট অনুষ্ঠিত হবে।
গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সিনিয়র আইনজীবী নাছির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন গ্যাসের মূল্য বৃদ্ধির রোধে নগরীর সকল সম্মানীত গ্যাস গ্রাহকবৃন্দকে যথাসময় প্রতিবাদ সভা উপস্থিত থাকার উদাত্ত আহবান জানিয়েছেন।
কিউএনবি/অনিমা/২৮শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:২৩