শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
সমালোচনার মুখে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রনির্ভরতা কমাতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে কানাডা কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশেই খেলছিল সন্তান বেকারত্ব, মূল্যস্ফীতি ও দমন-পীড়ন: চরম হতাশায় পাকিস্তানের তরুণেরা ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে সব বিকল্প বিবেচনায় ট্রাম্প ইরানের নিখুঁত হামলায় ভীষণ চাপে যুক্তরাষ্ট্র: রয়টার্স যুক্তরাষ্ট্রে কি ভারতীয়বিদ্বেষের আগুন ছড়াচ্ছে? সুন্দর ত্বকের নেশায় সানবেড ব্যবহার, বয়স ৩০ হতেই ক্যান্সারে মৃত্যু! শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে সহিংসতা, আলবেনিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন কী? ১ নভেম্বর থেকে ভারতে মোবাইলের পর্দায় দেখা যাবে কলারের নাম-নম্বর

আটোয়ারীতে ৬৯তম বিশ্ব কুষ্ঠ দিবস ও বার্ষিক সাধারণ সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ১৫৪ Time View

 

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ৬৯তম বিশ্ব কুষ্ঠ দিবস ও আগমনি কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি প্রোগ্রাম, দি-লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল, বাংলাদেশ এর সহযোগিতায় এবং আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার ধাইধাই পাড়া এলাকায় সংস্থার নিজস্ব জায়গায় এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন এবং প্রতিবন্ধী সংস্থার সমস্যা ও পরিকল্পনা সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন আগমনি কুষ্ঠ ও প্রতিবন্ধী সংস্থার সভাপতি মোঃ জফর আলী। আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমানের সঞ্চালনায় প্রতিবন্ধীদের সামাজিক উন্নয়নে সরকারের ভুমিকা ও আমাদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী। আরো বক্তব্য রাখেন, স্বাস্থ্য পরিদর্শক মোশারফ হোসেন, কুষ্ঠ ও প্রতিবন্ধী সংস্থার পঞ্চগড় জেলা সভাপতি মোঃ আবুল বাশার, টিএলসি রেজাউল করিম, লেপ্রসী মিশন জেলা প্রতিনিধি ওমর ফারুক, লেপ্রসী মিশনের উপজেলা ইনচার্জ মরিয়ম আক্তার প্রমুখ। বার্ষিক সাধারণ সভায় আগমনি কুষ্ঠ ও প্রতিবন্ধী সংস্থার বার্ষিক অর্জন, আগামী বছরের পরিকল্পনা এবং গত বছরের হিসাব নিকাশ উম্মুক্ত উপস্থাপন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৭শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|বিকাল ৪:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit