সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

ঢাকা থেকে শাবিপ্রবির সাবেক ৫ শিক্ষার্থী আটক, নেওয়া হচ্ছে সিলেটে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ১০৫ Time View

 

ডেস্কনিউজঃ উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার নিশারুল আরিফ।

তিনি জানান, আটককৃতদের ঢাকা থেকে সিলেটে নিয়ে আসা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, সেটি তাঁদের হস্তান্তরের পর জানা যাবে। তা খতিয়ে দেখে সে বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, আটককৃত ৫ জনের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক ছাত্র হাবিবুর রহমান (স্বপন)। তিনি বর্তমানে একটি মার্কিন প্রতিষ্ঠানে কাজ করেন। অপরজন হলেন স্থাপত্য বিভাগের প্রাক্তন ছাত্র রেজা নূর মুঈন। তিনি বাংলাদেশের একটি খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠানে স্থপতি হিসেবে কাজ করছেন। রাজধানীর উত্তরা থেকে তাদের আটক করা হয়। বাকি তিনজনের পরিচয় এখনও জানা যায়নি।

এর আগে গতকাল সোমবার রাজধানীর উত্তরা ও ফার্মগেট এলাকা থেকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক তিন শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে তাদের পরিবার। উত্তরা থেকে দুই ছাত্রকে তুলে নিয়ে যাওয়ার কথা জানিয়ে একই বিশ্ববিদ্যালয়ের আরেক প্রাক্তন শিক্ষার্থী শাহ রাজী সিদ্দিকী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন।

কিউএনবি/বিপুল/২৫শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit