শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

দৌলতপুরে ৯টি ইটভাঁটিকে ২৯ লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ১৩৪ Time View

 

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ৯টি অবৈধ ইটভাঁটিতে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়েছে। অভিযানে জ্বালানী হিসেবে কাঠ পোড়ানোসহ বিভিন্ন অনিয়মের কারনে ৯টি ইটভাঁটিকে মোট ২৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইটভাঁটিতে এ অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ সংশোধিত ২০১৯ আইন অনুযায়ী অবৈধ এসব ইটভাঁটিকে জরিমানা করা হয়েছে।

দৌলতপুর উপজেলার জয়রামপুর, সাদীপুর, মানিকদিয়াড় ও মরিচাসহ বিভিন্ন এলাকায় অনুমোদনহীন অবৈধ ৯টি ইটভাটায় অভিযান চালিয়ে ২৯ লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় কয়েকটি ইটভাঁটিকে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। অভিযান চলাকালে কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আতাউর রহমান, সহকারি পরিচালক কমল কুমার বর্মনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/২৫শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit