বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

চৌগাছায় জালনোট প্রতিরোধ সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ১১১ Time View

 

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সোনালী ব্যাংক লিমিটেডের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক ডিপার্টমেন্ট অফ কারেন্সি ম্যানেজমেন্ট প্রধান কার্যালয় কর্তৃক আয়োজিত জালনোট প্রতিরোধ সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।সোনালী ব্যাংকের সাথে বাংলাদেশ ব্যাংকের জালনোট প্রতিরোধ সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সোনালী ব্যাংক চৌগাছা শাখার ব্যবস্থাপক আতিকুল ইসলাম।

এতে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান।সোনালী ব্যাংক কর্মকর্তা মোতাছিন বিল্লাহ’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ ব্যাংক রিসোর্স পার্সন এস.কে. রফিকুল ইসলাম, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, যশোর সোনালী ব্যাংক শাখার এজিএম সালাউদ্দীন আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সাব-রেজিষ্টার নারায়নচন্দ্র মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, চৌগাছা প্রেসক্লাবের সাধারণ স¤পাদক প্রভাষক অমেদুল ইসলাম, ইসলামি ব্যাংক চৌগাছা শাখার ব্যবস্থাপক মাহফুজুর রহমান, চৌগাছা সোনালী ব্যাংক শাখার সদ্য যোগদানকারী ম্যানেজার ফারুকুজ্জামান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান, চৌগাছা ওয়ান ব্যাংক শাখার ম্যানেজার আশিকুর রহমান, সহকারী অধ্যাপক কামরুজ্জামান, ব্যাংক কর্মকর্তা দিদার হোসেন, আমিনুর রহমান, রনি মিয়াসহ স্থানীয় সুধীজন।বাংলাদেশ ব্যাংক রিসোর্স পার্সন এস.কে. রফিকুল ইসলাম বলেন, জালনোট প্রতিরোধে খুলনা বিভাগের মধ্যে চৌগাছায় প্রথম সীমান্তবর্তী এলাকা হিসেবে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জালনোট শনাক্তকরনের বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রজেক্টরে দেখানো হয়।

কিউএনবি/অনিমা/২৪শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit