সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নওগাঁয় শপথ নিলেন বদলগাছীর নব-নির্বাচিত ৮ ইউপি চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ১৩২ Time View

 

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নওগাঁর বদলগাছী উপজেলার ৮ইউনিয়ন পরিষদের (ইউপি) নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের অফিসের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইব্রাহিম, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, ‘তৃণমূল পর্যায়ে জনগণের সাথে চেয়ারম্যানদের সম্পৃক্ততা খুবই গুরুত্বপূর্ণ। তাই সরকারের সকল কর্মকা- ও উন্নয়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে জনগণের অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনে সকল চেয়ারম্যানের কাজ করে যেতে হবে।

ভোটাররা বিশ্বাস করে ভোট দিয়ে আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। তাই তাদের সেই বিশ্বাসের মর্যাদা সমুন্নত রাখতে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। স্ব-স্ব ইউনিয়েনের উন্নয়ন কর্মকা- তরান্বিত করতে সবাইকে সাথে নিয়ে কাজ করতে হবে। তৃণমূলের জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহীত নানা উন্নয়ন কর্মকা- বাস্তবায়ন করতে হবে।

শপথ নেওয়া চেয়ারম্যানরা হলেন- বদলগাছী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, আধাইপুর ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম রেজাউল করিম, কোলা ইউনিয়নের চেয়ারম্যান শাহীনুর ইসলাম, পাহারপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু হাসনাত মোঃ মিজানুর রহমান, মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুদ রানা, মিঠাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ফিরোজ হোসেন, ভালুভরা ইউনিয়নের চেয়ারম্যান মো. আল এমরান হোসেন এবং বিলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু।

 

 

আয়শা/২৩শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit