রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

নিটোল প্রেমের ছবি ”বড্ড ভালোবাসি” ছাড়পত্র পেয়েছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ১১৪ Time View

 

বিনোদন ডেস্কঃ : নিটোল প্রেমের ছবি ”বড্ড ভালোবাসি” সেন্সরবোর্ডের কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর সেন্সর ছাড়পত্র পাওয়া বড্ড ভালোবাসি ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সুলতানা রোজ নিপা । বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এটিকে বিনা কর্তনে ছাড়পত্র দিয়েছে গত ১৩ জানুয়ারি। সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বুধবার বিষয়টি জানিয়েছেন নবাগত নায়িকা ও ছবিটির প্রযোজক সুলতানা রোজ নিপা।

সুলতানা রোজ নিপা বলেন, আল্লাহর অশেষ রহমতে আমার ”বড্ড ভালোবাসি” ছবিটি ছাড়পত্র লাভ করেছে। আলহামদুলিল্লাহ। এই ছবির সেন্সর ছাড়পত্র পাওয়ার মানে হলো আমি পরিক্ষায় পাশ করলাম। তাছাড়া সেন্সর বোর্ডের সকলে আমাদের সিনেমা দেখে প্রসংশা করেছেন এবং বিনা কর্তনে সেন্সর দিয়েছেন । তাই সেন্সর বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরো বলেন, লেখক এবং নির্মাতা যথেষ্ট সচেতন থেকে সিনেমাটি বানিয়েছেন। সবচেয়ে বড় কথা এটি একটি গুড টিমওয়ার্কের ফসল। এবার দর্শকদের হলে যাবার পালা। আগামী ঈদুল ফিতরে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা ইচ্ছা আছে ।

জুয়েল ফারসির পরিচালনায় নিপা ছাড়া আরো অভিনয় করেছেন- ওপার বাংলার অমিতাভ ভট্টাচার্য, হাছিব খান শান্ত , কলকাতার বিশ্বজিং চক্রবর্তী, নানা শাহ, সুব্রত, মৌ চৌধুরী সহ আরো অনেকে। এছাড়া আরও ছবিতে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীরা।

এদিকে সুলতানা রোজ নিপার মুক্তি অপেক্ষায় আছে- টাকা বড় না শিক্ষা বড়, বাউল নেত্রী, সালমান শাহ স্বরনে স্বপ্নের নায়ক, টাইটনিক বিডি। নবাগত এই নায়িকা জানালেন ছবি গুলোর কাজ শেষ এখন শুধু মুক্তির অপেক্ষায়।

বড্ড ভালবাসি নিয়ে প্রযোজক ও নায়িকা সুলতানা রোজ নিপা বড্ড আশাবাদী। তিনি মনে করেন চলচ্চিত্রের এই মন্দা পরিস্থিতিতে বড্ড ভালোবাসি দর্শকদের হলমুখী করবে। আবারও হারানো গৌরবের সূচনা করবে এ ছবিটি। তিনি ছবিটির সাফল্যে সকলের দোয়া ও শুভেচ্ছা কামনা করেছেন।

কিউএনবি/বিপুল/২১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |রাত ৮:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit