রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

‘গু’ নিয়ে আস্ত একখানা সিনেমা! আসছে ‘গু কাকু’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ১০২ Time View

 

বিনোদন ডেস্ক :  ছবিটি প্রেক্ষাপট সোশ্যাল স্যাটায়ার। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা মোশারফ করিমকে। ছবির নাম ‘গু-কাকু’। ইংরেজি তর্জমা করলে হয় ‘দ্য পটি আঙ্কল’। নাম শুনে অবাক হচ্ছেন? চোখ ধাঁধানো স্টার কাস্ট নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার। 

ছবির পটভূমিকা নব্বইয়ের দশকের একটি মফস্বলি অঞ্চল। অভিনয় করবেন বাংলাদেশের তারকা মোশারফ করিম। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। তিনিই কি গু-কাকু? সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন পরিচালক মণীশ বসু।

এক কাল্পনিক কাকুকে কেন্দ্র করে এগোবে ছবি গল্প, নাম ‘গু কাকু- দ্য পটি আঙ্কল’। উপলক্ষ ‘ভূতের ভবিষ্যৎ’-এর দশ বছরের পূর্তি, ছবির প্রযোজনা করছে মোজো প্রোডাকশনস।

মোশারফ করিম ছাড়াও ছবিতে অভিনয় করতে চলেছেন পরাণ চন্দপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, অপরাজিতা ঘোষ এবং মিশকা হালিমের মতো তারকারা। একজন ব্রাত্য, প্রান্তিক মানুষ গোটা জনগোষ্ঠীর জীবনকে দারুণ প্রভাবিত করে। এক অঞ্চলের অধিবাসীদের একটি সুনির্দিষ্ট পথ দেখায় সে। সেই গল্পই উঠে আসতে চলেছে ছবির মাধ্যমে।

পরিচালক মণীশের কথায়, ‘একজন ব্রাত্য, প্রান্তিক মানুষ কী ভাবে একটি গোটা জনগোষ্ঠীর জীবনকে তীব্র ভাবে প্রভাবিত করে ও শেষমেশ সেই অঞ্চলের অধিবাসীদের জন্য হ্যামলিনের বাঁশিওয়ালা হয়ে ওঠে, সে গল্পই উঠে আসে এই ছবিতে’। ফেব্রুয়ারিতে শুরু হবে ছবির শ্যুটিং।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

কিউএনবি/অনিমা/২১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit