মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন

প্রিয়াঙ্কার যে পরামর্শ মেনে চলেন পরিণীতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ১০২ Time View

 

বিনোদন ডেস্ক : চাচাতো বোন প্রিয়াঙ্কা চোপড়া আগে থেকেই থিতু শোবিজ দুনিয়ায়। ছোট বোন পরিণীতি চোপড়া একই জগতে প্রবেশের আগে স্বভাবতই বুদ্ধি-পরামর্শ চেয়েছিলের প্রিয়াঙ্কার কাছে। কী ছিল তাঁর পরামর্শ?

kalerkantho

টিভিতে কাজ করতে গিয়েও বোন প্রিয়াঙ্কার পরামর্শ মাথায় রাখছেন পরিণীতি পরিণীতি বলেন, ‘সে (প্রিয়াঙ্কা) বলেছিল, সব সময় মাথায় রাখতে হবে আমার প্রতি মানুষের ব্যাপক প্রত্যাশা—এটা খুবই সৌভাগ্যের বিষয়। একই সঙ্গে প্রত্যাশামতো কাজ করা বড় দায়িত্বও।

তাই কোনো ছবি শুরুর আগে নিজের ওপর মানুষের প্রত্যাশার কথা মনে রাখতে হবে। তাঁর এই কথা আমাকে দীর্ঘ সময় ধরে প্রভাবিত করেছে। ’ 

kalerkantho
পারিবারিক ছবির অ্যালবামে দুই বোন

হালে প্রথমবারের মতো ছোট পর্দায় কাজ করছেন পরিণীতি। টিভিতে কাজ করতে গিয়েও বোনের পরামর্শ মাথায় রাখছেন অভিনেত্রী, ‘এখনো প্রচুর মানুষ টিভি দেখে। তাদের সামনে নিজেকে হাজির করার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। সব সময়ই রিয়ালিটি শোতে কাজ করতে চেয়েছি। টিভিতে এ ধরনের শো আমার সবচেয়ে প্রিয়। ‘কালারস’ টিভির নতুন এক রিয়ালিটি শোতে পরিণীতির সহবিচারক মিঠুন চক্রবর্তী ও করণ জোহর।

সূত্র : পিংকভিলা

 

 

কিউএনবি/আয়শা/২১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit