রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

ডিপজলের অনুরোধে নির্বাচনে প্রার্থী হন মৌসুমী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ১১১ Time View

 

বিনোদন ডেস্ক : আসন্ন শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে বেড়েছে প্রার্থীদের পদচারণা। ভোট প্রার্থী তারকাদের এখন তাদের তাবুতে প্রতিনিয়ত দেখা যাচ্ছে। সম্প্রতি জায়েদ মিশা প্যানেলের তাবুতে একসঙ্গে দেখা গেল মনোয়ার হোসেন ডিপজল ও অভিনেত্রী মৌসুমীকে। এসময় কিছু সময়ের জন্য হাত ধরে একসঙ্গে হেঁটে নির্বাচনী প্রচারণা চালান এই দুই তারকা। এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এবারের নির্বাচনে নিজের প্রার্থী হওয়া প্রসঙ্গে মৌসুমী জানান, ডিপজল ভাই আর আমি একসঙ্গে অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করেছি। নির্বাচনের পূর্বে মাঝেমধ্যে আমার বাসায় আসতেন ডিপজল ভাই। আমাকে প্রার্থী হওয়ার অনুরোধ করেছেন। আমি তার অনুরোধ রেখেই নির্বাচনে এসেছি।

এসময় জায়েদ খান ও মিশা কমিটির প্রশংসা করতে ভুললেন না এ ঢালিউড অভিনেত্রী। তিনি বলেন, মিশা ও জায়েদ  অনেক ভালো কাজ করেছেন। আমি তো তাদের কর্মকাণ্ড দেখেছি। তারা ভালো কাজ করেছে বলেই তাদের প্যানেলের যুক্ত হয়েছি। এদিন মনোয়ার হোসেন ডিপজলও কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। তিনি বলেন, আমরা হল মালিকদের সঙ্গে কথা বলেছি। তারা সিনেমা চায়। আমি এরমধ্যে পাঁচটা সিনেমার কাজ শেষ করেছি। আরো ছবি নির্মাণের পরিকল্পনা করেছি। আমাদের প্যানেল নির্বাচিত হলে আমরা বেশকিছু সিনেমা বানানোর উদ্যোগ নিব, এজন্যই আমাদেরকে নির্বাচিত করতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/২১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit