সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

একসঙ্গে ১০ সন্তান জন্ম দিলেন সৌদি নারী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৯২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  সৌদি আরবের এক নারী একসঙ্গে ১০ সন্তান জন্ম দিয়েছেন। ৩৪ বছর বয়সী ওই নারী গত ১২ জানুয়ারি রিয়াদের কিং সালমান আর্মড ফোর্সেস হাসপাতালে দশ সন্তানের জন্ম দেন। খবর সৌদি গেজেটের।

জানা গেছে, ৩৪ বছর বয়সী ওই নারী একসঙ্গে ৫ জোড়া সন্তানের জন্ম দেন। সব সন্তান সুস্থ আছে। শিশুদের ওজন ৯৫০ গ্রাম থেকে ১ হাজার ১০০ গ্রামের মধ্যে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এক টুইট এ খবর শেয়ার করেছে। তবে টুইটার অ্যাকাউন্টে বা সৌদির কোনো গণমাধ্যমে নবজাতকদের কোনো ছবি প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, গর্ভধারণের ২৮ সপ্তাহের মাথায় ওই নারী সন্তানদের জন্ম দেন। এ খবরে সবাই চিকিৎসকদের প্রশংসা করেছেন, আর নতুন মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছে।

কিউএনবি/অনিমা/২০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit