মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর সিরিয়ায় ‘ব্যারেল বোমা মুফতি’র যাবজ্জীবন কারাদণ্ড ভারতের বিপক্ষে আফগানদের নেতৃত্বে ইব্রাহিম জাদরান বুদ্ধিমত্তার সাথে সমুদ্রে জরুরি অবতরণ, প্রশংসায় ভাসছেন মার্কিন তরুণ পাইলট

আবারো মোটা অঙ্কের পারিশ্রমিকে সামান্থা!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৯৩ Time View

 

বিনোদন ডেস্ক :  তেলেগু ও তামিল চলচ্চিত্র তারকা সামান্থা রুথ প্রভু। দক্ষিণী সিনেমায় কাজ বেশি করা হলেও তার জনপ্রিয়তা পুরো ভারতজুড়েই। রাজ অ্যান্ড ডিকের ‘দ্য ফ্যামিলি ম্যান: সিজন ২’ সাফল্য তাকে নির্মাতা-দর্শকদের চাহিদার শীর্ষে নিয়ে গেছে। সেই ধারাবাহিকতায় এরইমধ্যে বেশ কয়েকটি বলিউড সিনেমায় নাম লিখিয়েছেন সামান্থা। 

এছাড়াও প্রতিদিনই বাড়ছে তার পারিশ্রমিক। সম্প্রতি আলোচিত সিনেমা ‘পুষ্পা’র একটি গানে মাত্র ৩ মিনিটি পারফর্ম করে তিনি ৫ কোটি টাকা নিয়েছেন। গানটির পারফর্ম রীতিমতো মুগ্ধ করেছে সিনেপ্রেমীদের। যে প্রশংসার রেশ এখনো চলছে। 

তবে এরইমাঝে নতুন খবরে আলোচনায় এলেন তিনি। সম্প্রতি বলিউডের প্রোডাকশন হাউস যশ রাজ ফিল্মস ৩টি সিনেমার চুক্তির জন্য সামান্থা রুথ প্রভুর সঙ্গে যোগাযোগ করেছে। এমনকি এই সিনেমাগুলো জন্য তাকে বিশাল অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাবও দেওয়া হয়েছে। এরইমধ্যে নাকি প্রস্তাবটি গ্রহণও করেছেন সামান্থা। তবে প্রোডাকশন হাউজ থেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় গণমাধ্যমে মুখ খুলছেন না এই অভিনেত্রী।

এ নিয়ে সামান্থা বলেন, ‘‘সময় হলে সব জানতে পারবেন। একটুকু বলবো, দারুণ কিছু চমক লাগা খরব নিয়ে আসছি। অপেক্ষা করুন।’’

এদিকে, বর্তমানে বেশ কয়েকটি তেলেগু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন সামান্থা। শিগগিরই তাকে দেখা যাবে, রাজ ও ডিকের পরবর্তী প্রজেক্টে। পাশাপাশি ‘শকুন্তলাম’ ও ‘যশোদাত’তেও ব্যতিক্রমী চরিত্রে দেখা মিলবে তার।

সূত্র: ডিএনএ

কিউএনবি/অনিমা/২০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit