সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

ওসমানীতে ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সম্প্রসারিত অংশের উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ১৪৬ Time View

 

সিলেট প্রতিনিধি : সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সম্প্রসারিত অংশের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় এর উদ্বোধন করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ব্রায়ান ব্রঙ্কিম হালদার। উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল ডা. ব্রায়ান ব্রঙ্কিম হালদার বলেন, বাথ, ব্যথা ও প্যারালাইসিস রোগীদের দীর্ঘদিন যাবত স্থান সংকুলনের অভাবে চিকিৎসা সেবা নিতে এসে কিছুটা কষ্ট করতে হয়েছে। নতুন এ থেরাপী রুম এক্সটেনশন হওয়ায় বাথ, ব্যথা ও প্যারালাইসিস রোগীদের চিকিৎসা সেবা পরিপূর্ণতা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র হাসপাতালের উপ-পরিচালক ডা. মাহবুব আলম, সহকারি পরিচালক ডা. আবুল কালাম আজাদ, ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান ডা. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অন্যান্যের বক্তব্য রাখেন, অত্র বিভাগের সহকারি অধ্যাপক ডা. এ. এস. এম. মঈনুল হাসান, অত্র বিভাগের রেজিষ্ট্রার চৌধুরী জাবের হোসেন তানিম, সহকারি রেজিষ্ট্রার ডা. ফজলুল হক সোহেল, মেডিক্যাল অফিসার ডা. খন্দকার কামরুল ইসলাম, চীফ ফিজিওথেরাপিষ্ট মো. জহিরুল ইসলাম, সিনিয়র ফিজিওথেরাপিস্ট মো. আলমগীর হোসেন, ফিজিওথেরাপিষ্ট আনন্দ বণিক, ফিজিওথেরাপিষ্ট রাসেল আহমেদ, ইঞ্জিনিয়ার আব্দুর রহিম, ইঞ্জিনিয়ার এনাম আহমেদ প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৯শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit