মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

ভালোবাসা দিবসে আসছে ফাহিমের ‘ভালোবাসা দিও’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৮৮ Time View

 

বিনোদন ডেস্ক : ২০০৮ সালে ‘ব্যস্ত’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেছিলেন সংগীতশিল্পী ফাহিম ইসলাম। এরপর ২০১০ সালে ‘কেনো বলো না’ এবং ২০১৩ সালে ‘বলছি তোমায়’ শিরোনামে আরও ২টি একক অ্যালবাম প্রকাশ করেন তিনি। এছাড়া গত ৮ বছরে প্রায় ১৫টি সিঙ্গেল গান প্রকাশ করে শ্রোতাদের ভালোবাসা কুড়িয়েছেন জনপ্রিয় এই গায়ক। 

আসছে ভালোবাসা দিবসে নতুন গান-ভিডিও নিয়ে আসছেন ফাহিম। যার শিরোনাম ‘ভালোবাসা দিও’। এটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন আদিব কবির। সম্প্রতি টাঙ্গাইলে দুই দিন ধরে গানটির ভিডিওর শুটিং হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন রাশেদ মজুমদার। আর এই ভিডিওতে ফাহিমের সঙ্গে মডেল হয়েছেন এই সময়ের তরুণ মডেল-অভিনেত্রী ফারিন খান। গানটি নিয়ে ফাহিম বলেন, ‘প্রায় এক বছর পর নতুন এই গানটি নিয়ে আসছি। এটি সম্পূর্ণ ভালোবাসার গান। আর তাই ভিডিওটিও সাজানো হয়েছে সেভাবে। আমার সঙ্গে ফারিনের রসায়নটাও দারুণ জমেছে। আশা করি, দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’ 

ফাহিম আরও জানান, আসছে ভালোবাসা দিবসে প্রযোজনা প্রতিষ্ঠান ডেডলাইন মিউজিক থেকে উন্মুক্ত করা হবে ‘ভালোবাসা নিও’ গানচিত্রটি। ভিডিওটি নির্মাণটি হয়েছে ডেডলাইন স্টুডিওস লিমিটেডের ব্যানারে। ফাহিম নিজেই প্রযোজনা প্রতিষ্ঠান ডেডলাইন মিউজিকের কর্ণধার। 

 

 

কিউএনবি/আয়শা/১৯শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit