মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

করোনা থেকে সেরে উঠেই জাহ্নবী নেমে গেলেন পুলে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৮৩ Time View

 

বিনোদন ডেস্ক : ৪ জানুয়ারি থার্মোমিটার মুখে জাহ্নবী কাপুরের ছবি দেখেই যা বোঝার বুঝে যান ভক্তরা। এখন তো থার্মোমিটার, জ্বর-টর নিয়ে আলাপ মানেই কভিড শঙ্কা। ছবির সঙ্গে অবশ্য কভিড আক্রান্ত হওয়ার বিষয়টি খোলাসা করেন শ্রীদেবী কন্যা। জানান, ৩ জানুয়ারি তিনি ও তাঁর বোন খুশি কাপুর কভিড পরীক্ষার নমুনা দিয়েছিলেন। দুজনেই পজিটিভ। এরপর থেকে ছিলেন স্বেচ্ছানির্বাসনে।

kalerkanthoদুই সপ্তাহ আগে এই ছবি দিয়েই পজেটিভ হওয়ার খবর জানিয়েছিলেন জাহ্নবী

এমনিতে জাহ্নবী এক জায়গায় স্থির থাকতে পারেন না, একটু সুযোগ পেলেও ঢুঁ মারেন এখানে সেখানে। তাঁর ইনস্টাগ্রাম দেখলেই তা বোঝা যায়। সারা আলী খানসহ ঘনিষ্ঠদের নিয়ে জাহ্নবীর একটা দলও আছে যারা সপ্তাহান্তে ঘুরতে ও পার্টি করতে বের হন। সেই জাহ্নবী কবে ‘মুক্তি’ পান সেটাই দেখার অপেক্ষা ছিলো ভক্তদের। অবশেষে দুই সপ্তাহ পর করোনামুক্ত হলেন জাহ্নবী। হয়েই ঝাঁপিয়ে পড়লেন সুইমিং পুলে। হলুদ বিকিনিতে জাহ্নবীর ছবি যথারীতি ঝড় তুলেছে অন্তর্জালে। 

kalerkanthoখুশি ও জাহ্নবী কাপুর, দুইবোন একসঙ্গেই পজিটিভ হন

২০২২ সালে জাহ্নবীর তিনটি ছবি মুক্তি পাওয়ার কথা। এগুলো হলো ‘দস্তানা ২’, ‘গুড লাক জেরি’ ও ‘মিলি’। এরমধ্যে শেষেরটি ‘মিলি’ মালয়ালম হিট ছবি ‘হেলেন’-এর হিন্দি রিমেক। যার প্রযোজক জাহ্নবীর বাবা বনি কাপুর। 

 

 

কিউএনবি/আয়শা/১৯শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit