রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

এফডিসিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ১০০ Time View

 

বিনোদন ডেস্ক :  বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে বিশৃঙ্খলা এড়াতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)। অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হারুন অর রশিদ বলেছেন, ‌‌‌‌‌‍‘নির্বাচনে দুই প্যানেলের প্রার্থীদেরই অভিযোগ, এখানে বহিরাগতরা এসে মহড়া দিচ্ছে, মাস্তানি করছে। নির্বাচনী পরিবেশ বানচালের চেষ্টা করছে।’

মঙ্গলবার সন্ধ্যায় পরিচয়পত্রহীন ও বহিরাগতদের এফডিসি থেকে বের করে দেওয়া হয়। হারুন অর রশিদ বলেন, ‘নির্বাচন কমিশন যেভাবে সহায়তা চাইবে, প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।’

শিল্পী সমিতির নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার মনোনীত হয়েছেন পীরজাদা হারুন। তিনি বলেন, ‘সিদ্ধান্ত নিয়েছি বুধবার থেকে কোনো বহিরাগত এফডিসিতে প্রবেশ করতে পারবে না। এফডিসি প্রবেশ করতে হলে বৈধ প্রবেশপত্র লাগবে। নির্বাচনে গণমাধ্যমকর্মীদের প্রবেশের জন্য কমিশন থেকে আলাদা পরিচয়পত্র প্রদান করা হবে।

কিউএনবি/অনিমা/১৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit