বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

আখালিয়ায় জোর পূর্বক বাড়ি দখলের চেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ১৩০ Time View

 

সিলেট প্রতিনিধি : সিলেট শহরতলীর আখালিয়ায় জোরপূর্বক বাড়ি দখলের চেষ্টার অভিযোগ এনে এসএমপি কমিশনার বরাবরে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী গোপাল দাস ছানা। মঙ্গলবার (১৮ জানুয়ারি) তিনি এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তাঁর বাড়ির অর্ধেক জায়গা রেজিষ্টারী করে দিতে স্থানীয় কিছু সন্ত্রাসী ও ভূমিখেকো চক্র নানা ধরণের হুমকি প্রদান করছে।

সর্বশেষ গতকাল ১৭ জানুয়ারি সকাল ১১টায় মুখোশধারী কিছু লোক তাকে বাড়ীর অর্ধেক জায়গা রেজিষ্টারী করতে আবারও হুমকি দেয়। ১৫ দিনের মধ্যে বাড়ি রেজিষ্টারী করে না দিলে তাকে হত্যা করবে বলে হুমকি দিয়ে যায়। এ ঘটনায় গোপাল দাস ছানা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে তিনি পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

কিউএনবি/আয়শা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit