রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

সালমানের মধ্যরাতের গোপনীয়তা ফাঁস করলেন নায়িকা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ১০৪ Time View

 

বিনোদন ডেস্ক :  যে কোনও আলোচনায় চর্চার শীর্ষে থাকেন তিনি। বলিউডের ফিটম্যান সালমান খানকে নিয়ে আলোচনার যেন শেষ নেই। সম্প্রতি চর্চার শীর্ষে উঠে এসেছে ভাইজান খ্যাত অভিনেতার তেমনই এক আলোচনা।

মুম্বাই সংবাদমাধ্যমের কাছে সালমান খান সম্পর্কে বিস্ময় প্রকাশ করেন বলিউড অভিনেত্রী লারা দত্ত। দ্রুত প্রশ্ন-উত্তর পর্বে লারার কাছে জানতে চাওয়া হয়, তাঁর কোন সহকর্মীর দীর্ঘ দিনের অভ্যাসের কোনও পরিবর্তন হয়নি? 

লারা স্পষ্ট জবাবে বলেন সালমান খানের কথা। বলিউডের এই লাস্যময়ী অভিনেত্রী বলেন, ‘সালমান এখনও আমায় মধ্য রাতে ফোন করে। আসলে ওই সময়েই সালমান জেগে থাকেন, তাই ফোন করেন।’ 

লারার এই স্পষ্ট জবাব নিয়ে অনুরাগীদের কাছে চর্চা এখন তুঙ্গে। প্রশ্ন উঠেছে, তবে কি সালমান লারার সঙ্গে নিভৃতে সময় কাটান? যদিও এই বিষয়ে কোনও কথা বলেন নি লারা।

প্রায় ১৯ বছর ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এই অভিনেত্রী। ওই সাক্ষাৎকারে তিনি জানান, এত দিন ধরে যে ধরনের চরিত্রে কাজ করতে চাইছিলেন, এখন তেমনই কাজ করতে পারছেন তিনি। 

দ্রুত প্রশ্ন-উত্তর পর্বে লারাকে যখন বলা হয় ‘কিং’ শব্দ বলতে তিনি কী বোঝেন? লারা দত্ত বলেন, ‘অমিতাভ বচ্চন’। অন্যদিকে মডেল দুনিয়ার প্রসঙ্গ উঠলে তিনি বলেন, ‘গত ১৮ মাসে মডেল দুনিয়া তো শেষ হয়ে গেছে।’

২০০৩ সালে ‘আন্দাজ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন লারা। এরপর ‘মাস্তি’, ‘নো এন্ট্রি’, ‘ভাগাম ভাগ’, ‘পার্টনার’, ‘হাউজফুল’-সহ বলিউডের একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন।

বর্তমানে লারা দত্ত কাজ করছেন তাঁর ক্যারিয়ারের তিন নম্বর ওটিটি সিরিজ ‘কৌন বানেগা শিখরবতী’। এই সিরিজে তিনি নাসিরউদ্দিন শাহ, রঘুবীর যাদব, সোহা আলি খান-সহ আরও অনেকের সঙ্গে কাজ করবেন। সূত্র- আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit