রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

নিজের বোকামিতে আগামী ছবির লুক ফাঁস করে দিলেন শহিদ কাপুর!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ১১৩ Time View

 

বিনোদন ডেস্ক :  এমনিতেই করোনার জন‍্য ‘জার্সি’র মুক্তি আটকে রয়েছে। তার মধ‍্যে আবার এক বড়সড় ভুল করে বসলেন বলিউড অভিনেতা শহিদ কাপুর। আগামী ছবির লুক ফাঁস করে দিয়ে বড় গণ্ডগোল করে বসলেন তিনি। এজন‍্য অবশ‍্য পরিচালকের কাছ থেকে ধমকও খেলেন অভিনেতা।

সোমবার ছিল পরিচালক আলি আব্বাস জাফরের জন্মদিন। পরিচালকের আগামী ছবিতে মুখ‍্য চরিত্রে অভিনয় করছেন শহিদ। এদিন আলি আব্বাসকে শুভেচ্ছা জানানোর জন‍্য ক‍্যামেরার নেপথ‍্যের একটি ছবি শেয়ার করেন শহিদ। ছবিতে একে অপরের দিকে তাকিয়ে আলোচনা করতে দেখা যাচ্ছে দু’জনকে।

ছবিটি শেয়ার করে শহিদ লিখেছেন, “শুভ জন্মদিন আলি আব্বাস জাফর। খুব ভালবাসি ভাই। সেটে তোমার সঙ্গে দেখা হওয়ার জন‍্য আর অপেক্ষা করতে পারছি না।”

উত্তরে পরিচালক লেখেন, “ধন‍্যবাদ শহিদ। লুকটা ফাঁস করে দিলে! খুব ভাল।”
 
গত নভেম্বরে নতুন ছবির ঘোষণা করেছিলেন শহিদ ও আলি আব্বাস। এখনও ছবির নাম প্রকাশ‍্যে না আসলেও ছবিটি যে ক্রাইম ও অ্যাকশনে ভরপুর হবে সে ইঙ্গিত দিয়েছিলেন অভিনেতা। সূত্রের খবর, একটি ফরাসি ছবির হিন্দি রিমেক হতে চলেছে এটি। এবার শহিদের ভুলে ছবিতে তাঁর লুকটা ফাঁস হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই বেশ রেগে গিয়েছেন পরিচালক।

প্রসঙ্গত, বছর শেষে মুক্তি পাওয়ার কথা ছিল শহিদ কাপুর ও ম্রুনাল ঠাকুর অভিনীত ‘জার্সি’র। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে পিছিয়ে দেওয়া হয়েছে ছবি মুক্তির তারিখ। আগামী ৩১ ডিসেম্বর জার্সি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ২৮ ডিসেম্বর ছবি নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ছবি মুক্তির তারিখ পেছোনোর কথা জানানো হয়। তবে ঠিক কবে এই ছবি মুক্তি পাবে তা জানানো হয়নি। এছাড়াও ‘বুল’ ছবিতে দেখা যাবে শহিদকে।

কিউএনবি/অনিমা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit