রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
কলকাতায় তৃণমূলের নির্মাণাধীন সদর দপ্তর সিলগালা শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন: রাশেদ খাঁন ইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু নেত্রকোণায় বিএনপি নেতা রনি খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিএনপি ফ্যাসিবাদীদের লালন করায় ফিরে আসার পাঁয়তারা করছে: জামায়াত আমির আশুলিয়ায় যুবদলের শোডাউন  দুর্দান্ত প্রত্যাবর্তনে কোস্টারিকাকে হারিয়ে গ্রুপসেরা ব্রাজিল খাগড়াছড়ির  উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময়। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড ব্রাজিলের নেই: রোনালদো

রজনীকান্ত কন্যার সঙ্গে বিয়ে ভাঙল ধনুশের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৯৯ Time View

 

বিনোদন ডেস্ক :  স্ত্রী ঐশ্বর্যর সঙ্গে ১৮ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানান ঘোষণা দিয়েছেন দক্ষিণ ভারতের  সুপারস্টার ধনুশ।

সোমবার গভীর রাতে টুইটারে টুইট করে ধনুশ বলেন, ১৮ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানবার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ও তার স্ত্রী ঐশ্বর্য।

ধনুশের এই ঘোষণায় রীতিমতো হইচই পড়ে গেছে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। নাগা চৈতন্য ও সামান্থার ডিভোর্সের ধাক্কা সামলে ওঠার আগেই আলাদা হল আরও এক তারকা দম্পতির পথ।

ধনুশ লেখেন, ‘বন্ধু হিসেবে, জুটি হিসেবে, বাবা-মা হিসেবে ১৮ বছরের এই পথ চলা। সফরটা ছিল মানুষ হিসেবে বেড়ে ওঠার, একে অপরকে বুঝে ওঠার, মানিয়ে চলার। আজ আমরা এমন এক সিদ্ধান্তে এসে পৌঁছেছি, যেখানে আমরা বুঝতে পারছি এবার আমাদের পথ আলাদা হওয়াটাই ভালো। আমি আর ঐশ্বর্য আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যুগল হিসেবে এতদিন থেকেছি। এবার নিজেদের নিজেদেরকে বোঝার পালা’।

ধনুশ আরও যোগ করেন, ‘আগামীদিনগুলোতে বরং একে অপরকে বোঝার জন্য আর একটু সময় দেব। সকলের কাছে অনুরোধ অনুগ্রহ করে আমাদের সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখতে দেবেন।’

একই বিবৃতি ঐশ্বর্যও তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন। সঙ্গে রজনীকান্ত কন্যা লেখেন, ‘এই পোস্টের জন্য আলাদা কোনও ক্যাপশনের দরকার নেই, প্রয়োজন তোমাদের ভালোবাসা’।

ধনুশ-ঐশ্বর্যর বিচ্ছেদের খবরে হাহাকার তাদের ভক্তদের মধ্যে। দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম আদর্শ দম্পতি হিসাবেই পরিচিত ছিলেন ধনুশ-ঐশ্বর্য। তাদের দাম্পত্য জীবন বরাবরই বিতর্কহীন।

কোনওদিন তাদের মধ্যে কোনও মনোমালিন্যের খবর সামনে আসেনি। কেন এই বিচ্ছেদ? ১৮ বছরের দাম্পত্য জীবনে এমন কী বিপর্যয় নেমে এল যে পথ আলাদা হল জুটির? এই প্রশ্নেই তোলপাড়া দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রি।

২০০৪ সালে রজনীকান্তের মেয়ের সঙ্গে বিয়ের পর্ব সেরেছিলেন ধনুশ। দুই ছেলে যাত্রা ও লিঙ্গার বাবা-মা এই প্রাক্তন তারকা দম্পতি।  ‘ভাই রাজা ভাই’, ‘৩’-র মতো ছবির পরিচালক ঐশ্বর্য।

অন্যদিকে গত দেড় দশক ধরে দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম লিডিং সুপারস্টার ধনুশ। সম্প্রতি তার দেখা মিলেছে আনন্দ এল রাই পরিচালিত ‘আতরঙ্গি রে’ ছবিতে। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit