রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

শাহরুখের `মন্নত` এ ঢুকেই জামাকাপড় খুলে ফেলেছিলেন ভক্ত! কেন জানেন?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ১০৩ Time View

 

বিনোদন ডেস্ক :  বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা হওয়ার পাশাপাশি শাহরুখ খানের প্রতি তার দর্শক, ভক্তদের ভালোবাসা দেখে বিস্ময় জাগতে বাধ্য। ফ্যানদের অনেকের সঙ্গে যেমন দারুণ সব অভিজ্ঞতা হয়েছে শাহরুখের, তেমন আবার অদ্ভুত, মজার সব ঘটনারও শরিক হয়েছেন তিনি। তবে একটি ঘটনা সবকিছুকে ছাপিয়ে গিয়েছিল। একবার সকলের চোখকে ফাঁকি দিয়ে ‘মন্নত’-এ ঢুকে পড়েছিল এক শাহরুখভক্ত। বাড়ির অন্দরে ঢুকে জামাকাপড়ও খুলে ফেলেছিল তিনি! তারপর? নিজের মুখেই এক সাক্ষাৎকারে সেকথা জানিয়েছিলেন শাহরুখ। 

একবার এক নিউজ পোর্টালকে সাক্ষাৎকার দেওয়ার সময় কথা প্রসঙ্গে শাহরুখ জানিয়েছিলেন তার এক ফ্যানের কথা। একবার তার এক ভক্ত সবার চোখকে ফাঁকি দিয়ে কীভাবে যেন ঢুকে পড়েছিল ‘মন্নত’-এ।

সে অবশ্য ঢুকেছিল শাহরুখের সঙ্গে দেখা করতে নয়। স্রেফ শাহরুখের সুইমিং পুলে গোসল করবেন বলে! জী হ্যাঁ, একদম ঠিকই শুনছেন। যেমন ভাবা তেমনি কাজ। জামাকাপড় খুলে মন্নত এর ভেতরে অবস্থিত সুইমিং পুলে ঝাঁপ দিয়েছিলেন তিনি। 

সেখান থেকে তাকে যখন শাহরুখের দেহরক্ষীর দল টেনে তুলল, তার এই কীর্তির পিছনে জবাব ছিল, ‘শাহরুখ যে পানিতে গোসল করেন ঠিক সেই একই পানিতে গোসল করার ইচ্ছে ছিল আমার। তাই করেছি। আর কিছু চাই না।’ শাহরুখের সঙ্গে দেখা করা কিংবা তার অটোগ্রাফ নেওয়ারও যে তার বিন্দুমাত্র ইচ্ছে নেই সেকথাও জোর গলায় কবুল করেছিলেন ওই শাহরুখভক্ত।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit