বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

৬ বছর পরে আবারও ওআইসিতে ইরানের দফতর চালু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ১১৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ছয় বছর পর সৌদি আরবের জেদ্দা শহরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদর দফতরে ইরানের পক্ষ থেকে তিন কূটনীতিককে ফেরত পাঠানো হয়েছে। এর ফলে দীর্ঘ বিরতির পর ওআইসিতে আনুষ্ঠানিকভাবে আবারও ইরানের কূটনৈতিক তৎপরতা শুরু হল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান গত ২৩ ডিসেম্বর জানিয়েছিলেন, ওআইসিতে নিযুক্ত তিন ইরানি কূটনীতিককে ভিসা দিতে সম্মত হয়েছে সৌদি আরব। ইরাকের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে ইরানের চার দফা আলোচনা শেষে ওই মতৈক্য অর্জিত হয় বলে আব্দুল্লাহিয়ান জানান।

তিনি ওই দিন ইরান সফররত ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেইনের সঙ্গে তেহরানে এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী অতি সম্প্রতি কাতার-ভিত্তিক নিউজ চ্যানেল আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, ওই তিন কূটনীতিক সৌদি আরবের ভিসা গ্রহণ করেছেন। তিনি জেদ্দায় ইরানি কূটনীতিকদের উপস্থিতিকে ‘ভালো ও ইতিবাচক’ ঘটনা বলে উল্লেখ করেন। ইরানের বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, কয়েকদিন আগে ওই তিন ইরানি কূটনীতিক ইসলামি সহযোগিতা সংস্থায় যোগ দেয়ার জন্য জেদ্দা পৌঁছেছেন। উল্লেখ্য, ২০১৫ সালের শেষদিকে সৌদি আরবের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর ওআইসিতে ইরানের কূটনৈতিক মিশন বন্ধ করে দেয়া হয়েছিল। বিশ্বের ৫৭টি মুসলিম দেশ নিয়ে ওআইসি গঠিত। সূত্র : পার্সটুডে

 

 

কিউএনবি/আয়শা/১৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit