শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

৪-০ ব্যবধানে অ্যাশেজ জিতল অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৯২ Time View

 

স্পোর্টস ডেস্ক : হোবার্টে অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টেও জিতেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ফলে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছে অজিরা। টেস্টের তৃতীয় দিনে ২৭১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১২৪ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ড। ফলে অস্ট্রেলিয়া জিতে যায় ১৪৬ রানের বড় ব্যবধানে। রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল ইংল্যান্ড। ররি বার্নস ও জ্যাক ক্রাউলি উদ্বোধনী জুটিতে ৬৮ রান তোলেন। এর পরই নামে বিপর্যয়। অজি বোলিং তোপে একের পর এক উইকেট হারিয়ে ১২৪ রানে অল আউট হয়ে যায় রুট বাহিনী। ক্রাউলি ৩৬ ও বার্নস ২৬ রান করেন।

অজি দলপতি প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড ও ক্যামেরন গ্রিন ৩টি করে উইকেট শিকার করেছেন। অপর উইকেটটি নিয়েছেন মিচেল স্টার্ক। এ জয়ের ফলে ৪-০ ব্যবধানে সিরিজ জিতেছে অজিরা। দুই দলের মধ্যকার চতুর্থ টেস্টটি ড্র হয়। বাকি সবগুলো ম্যাচেই অস্ট্রেলিয়া জয়ী হয়। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ম্যাচসেরা ও টুর্নামেন্টসেরা নির্বাচিত হন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit