বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

মাত্র ৩ মিনিটে সাড়ে ৫ কোটি নিলেন সামান্থা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৮০ Time View

 

বিনোদন ডেস্ক : দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু বিচ্ছেদের পর যে পারিশ্রমিক বাড়িয়েছেন সে খবর দর্শকরা আগেই জেনেছেন। এবার তার প্রমাণও পাওয়া গেলো। আল্লু অর্জুনের হ্যাঁ, আল্লু অর্জুনের ‘পুষ্প : দ্য রাইজ পার্ট ১’ এ মাত্র তিন মিনিট নেচে  সাড়ে ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি। সিনেমাটির আইটেম গান ‘ও অন্তভ’-তে নেচে এমন পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেত্রী। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাতে এমন দাবি করেছে বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা।

সূত্রটির দাবি, সামান্থার প্রথম আইটেম গান সিনেমাটিতে নতুন মাত্রা যোগ করেছে। মাত্র তিন মিনিট নাচের জন্য অভিনেত্রীকে দেওয়া হয়েছে প্রায় ৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৫ কোটি টাকার বেশি। তবে গানটির দৃশ্য ধারণের আগে সূত্রের বরাতে ভারতের অন্ধ্র প্রদেশভিত্তিক গণমাধ্যম গ্রেটঅন্ধ্র ডটকমের প্রতিবেদনে প্রকাশ, চার দিন গানের শুট করতে সামান্থা পারিশ্রমিক হাঁকিয়েছেন এক কোটি ৭৫ লাখ রুপি (বাংলাদেশের মুদ্রায় দুই কোটি টাকার বেশি), ট্যাক্স ও অন্যান্য খরচ মিলে দুই কোটি রুপি ছাড়াবে।

সুকুমার পরিচালিত সিনেমাটি তামিল, তেলেগু, মালয়ালাম, হিন্দি ও কন্নড় ভাষায় মুক্তি পায় গেল বছরে ১৭ ডিসেম্বর। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল ও রশ্মিকা মন্দানা। অন্ধ্র প্রদেশের চিত্তোর জেলার একটি প্রত্যন্ত অঞ্চলের চোরাকারবারি নিয়ে সিনেমার গল্প। বিশ্বজুড়ে বক্স অফিসে হইচই ফেলে দিয়েছে সিনেমাটি।

 

 

কিউএনবি/আয়শা/১৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit