রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

ছয় বছর বয়সেই জুহিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ইমরান, জন্মদিনে তথ্য ফাঁস

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৯৭ Time View

 

বিনোদন ডেস্ক : : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলাকে মাত্র ৬ বছর বয়সেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সুপারস্টার আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খান।

সম্প্রতি ইমরান খানের জন্মদিনে তথ্যটি ফাঁস করেন জুহি। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ‘বোল রাধা বোল’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী কয়েকটি ছবির কোলাজ প্রকাশ করেন। এতে তার ও ইমরানের বর্তমান সময়ের পাশাপাশি ইমরানের ছোটবেলারও একটি ছবি প্রকাশ করেন।

ক্যাপশনে জুহি লেখেন, “ইমরানের বয়স যখন ৬ তখনই সে আমাকে প্রস্তাব দিয়েছিল। হীরা চেনার ক্ষমতা তখন থেকেই তার ছিল। শুভ জন্মদিন আমার সবচেয়ে ছোট পাণিপ্রার্থী। তোমার জন্য ১০০ গাছ রোপন করব।”

‘কেয়ামত সে কেয়ামত তাক’ সিনেমায় আমির খানের ছোটবেলার চরিত্রে অভিনয় করেন ইমরান। এরপর ২০০৮ সালে ‘জানে তু ইয়া জানে না’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে তার অভিষেক হয়। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাট্টি বাট্টি’ মুক্তি পায় ২০১৫ সালে। এতে তার বিপরীতে ছিলেন কঙ্গনা রানাউত।

বর্তমানে অভিনয় ছেড়ে লেখালেখি ও পরিচালনার দিকেই জোর দেওয়ার চেষ্টা করছেন ইমরান। এ প্রসঙ্গে তার বন্ধু অভিনেতা অক্ষয় ওবেরয় বলেন, “ইমরান এখন অভিনয় ছেড়েছে। আমি যতদূর জানি সে খুব ভালো লেখে এবং পরিচালনা করার প্রতিভাও তার মধ্যে রয়েছে। তবে জানি না সে সিনেমা পরিচালনা করবে কিনা। আমি তাকে কোনও চাপ দিতে চাই না। তবে বন্ধু হিসেবে আমি চাইব, সে সিনেমা পরিচালনা করুক। ইমরান যখন সিনেমা পরিচালনায় নামবে খুব ভালো করবে। কারণ তার বোধ ও সিনেমা জ্ঞান খুবই ভালো।”

কিউএনবি/অনিমা/১৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit