রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন: রাশেদ খাঁন ইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু নেত্রকোণায় বিএনপি নেতা রনি খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিএনপি ফ্যাসিবাদীদের লালন করায় ফিরে আসার পাঁয়তারা করছে: জামায়াত আমির আশুলিয়ায় যুবদলের শোডাউন  দুর্দান্ত প্রত্যাবর্তনে কোস্টারিকাকে হারিয়ে গ্রুপসেরা ব্রাজিল খাগড়াছড়ির  উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময়। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড ব্রাজিলের নেই: রোনালদো চৌগাছায় গ্রামীণ ব্যাংকে  মতবিনিময় ও সুধী সমাবেশ

২০২১ সালের সেরা ইউটিউবার মিস্টার বিস্ট, আয় কত জানেন?

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ১২১ Time View

 

বিনোদন ডেস্ক : গত বছর ইউটিউব থেকে সবচেয়ে বেশি আয় করা ১০ ইউটিউবারের তালিকা প্রকাশ করেছে একটি আন্তর্জাতিক ম্যাগাজিন । এ তালিকায় দেখা গেছে, বিশ্বে ইউটিউবারদের মধ্যে সবচেয়ে বেশি আয় করেছেন ২৩ বছর বয়সী যুক্তরাষ্ট্রের তরুণ ইউটিউবার জিমি ডোনালডসন। তিনি সবার কাছে মি. বিস্ট নামেও পরিচিত।

এই তরুণ ২০২১ সালে ইউটিউব থেকে আয় করেছেন ৫ কোটি ৪০ লাখ ডলার! বাংলাদেশি মূদ্রায় ৪৬৩ কোটি টাকা। এর মাধ্যমে ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড গড়েছেন মি. বিস্ট। এমনকি বিশ্বে সবচেয়ে বেশি আয় করা শীর্ষ ১০০ তারকাদের তালিকায় ৪০তম অবস্থান দখল করেছেন এই ইউটিউবার।

১৯৯৯ সালে এবং ২০০০ সালে- টানা দুই বছর সবচেয়ে বেশি আয় করা ইউটিউবারদের তালিকার শীর্ষস্থানে ছিল যুক্তরাষ্ট্রের শিশু রায়ান কাজী। ২০২০ সালে সে আয় করেছিল ২৫১ কোটি টাকা এবং তার আগের বছর ২২১ কোটি টাকা। তবে ২০২১ সালে সবচেয়ে বেশি আয় করা ১০ ইউটিউবারের তালিকায় সপ্তম স্থানে নেমে এসেছে রায়ান কাজী। তার বর্তমান বয়স মাত্র ১০ বছর।

ইউটিউবে গত বছর মি. বিস্টের ভিডিওগুলো এক হাজার কোটিবারের বেশি দেখা হয়েছে। ফলে সবচেয়ে বেশি আয় করা ইউটিউবারের তালিকায় প্রথম স্থানে রয়েছেন তিনি। অবিশ্বাস্য সব স্টান্ট ও প্র্যাঙ্ক ভিডিওর জন্য ব্যাপক জনপ্রিয় মি. বিস্ট ইউটিউব চ্যানেল।

২০২১ সালে সর্বোচ্চ আয় করা ইউটিউবারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন জ্যাক পল। জনপ্রিয় এই বক্সিং তারকা নিজের বক্সিং লড়াইয়ের ভিডিও পোস্ট করে আয় করেছেন ৪ কোটি ৫০ লাখ ডলার। টাকার হিসাবে ৩৮৬ কোটি টাকা।

তৃতীয় স্থানে রয়েছেন মারকিপ্লায়ার চ্যানেলের প্রতিষ্ঠাতা মার্ক এডওয়ার্ড ফিসবাক। তিনি আয় করেছেন ৩ কোটি ৮০ লাখ ডলার। টাকার অঙ্কে ৩২৬ কোটি টাকা।

দেখে নিন শীর্ষ ১০ ইউটিউবারের তালিকা

> মি. বিস্ট- ৫ কোটি ৪০ লাখ ডলার।

> জ্যাক পল- ৪ কোটি ৫০ লাখ ডলার।

> মারকিপ্লায়ার- ৩ কোটি ৮০ লাখ ডলার।

> রেট অ্যান্ড লিংক- ৩ কোটি ডলার।

> আনস্পিকেবল- ২ কোটি ৮৫ লাখ ডলার।

> নাসতিয়া- ২ কোটি ৮০ লাখ ডলার।

>রায়ান কাজি- ২ কোটি ৭০ লাখ ডলার।

>ডিউড পারফেক্ট- ২ কোটি ডলার।

> লোগান পল- ১ কোটি ৮০ লাখ ডলার।

>প্রিস্টন আর্সমেন্ট- ১ কোটি ৬০ লাখ ডলার।

সূত্র: ফোর্বস ম্যাগাজিন

কিউএনবি/অনিমা/১৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit