রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন: রাশেদ খাঁন ইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু নেত্রকোণায় বিএনপি নেতা রনি খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিএনপি ফ্যাসিবাদীদের লালন করায় ফিরে আসার পাঁয়তারা করছে: জামায়াত আমির আশুলিয়ায় যুবদলের শোডাউন  দুর্দান্ত প্রত্যাবর্তনে কোস্টারিকাকে হারিয়ে গ্রুপসেরা ব্রাজিল খাগড়াছড়ির  উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময়। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড ব্রাজিলের নেই: রোনালদো চৌগাছায় গ্রামীণ ব্যাংকে  মতবিনিময় ও সুধী সমাবেশ

‘কঙ্গনার গালের মতো মসৃণ রাস্তা বানাব’, কংগ্রেস নেতার মন্তব্যে তোলপাড়

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ১০৩ Time View

 

বিনোদন ডেস্ক : ‌‘অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের গালের মতো মসৃণ রাস্তা বানিয়ে’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিতর্কে জড়ালেন ভারতের ঝাড়খণ্ডের এক কংগ্রেস বিধায়ক। নিজের বিধানসভা কেন্দ্রের জন্য ১৪টি নতুন রাস্তা বানানোর কথা জানানোর সময়ই তিনি বলেন, ‘রাস্তাগুলো হবে কঙ্গনার গালের মতোই মসৃণ।’ স্বাভাবিকভাবেই তার এমন মন্তব্যকে ঘিরে বিতর্ক শুরু হয়ে গেছে। ইতোমধ্যেই নেতার ওই ঘোষণার ভিডিও ভাইরাল হয়েছে। ঝাড়খণ্ডের জামতাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ড. ইরফান আনসারি। ভিডিওয় তাকে বলতে শোনা যায়, ‘‘আমি আপনাদের কথা দিচ্ছি জামতাড়ার রাস্তাগুলো অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের গালের মতো মসৃণ হয়ে উঠবে। ১৪টি রাস্তার কাজ শিগগিরই শুরু হবে।’’

গত সপ্তাহেই বিতর্কে জড়িয়েছিলেন ওই কংগ্রেস নেতা। তিনি বলে বসেছিলেন, ‘বেশিক্ষণ মাস্ক পরে থাকলে স্বাসকষ্ট হতে পারে। তাই সারক্ষণ মাস্ক পরে থাকার দরকার নেই।’ ভারতে যখন হু হু করে বাড়ছে ওমিক্রনের দাপট, সেই পরিস্থিতিতে একজন জনপ্রতিনিধি হয়ে এমন ভুল বার্তা দেওয়ার জন্য সমালোচনার মুখে পড়েন আনসারি। এবার কঙ্গনার গালের সঙ্গে রাস্তার তুলনা করে নতুন করে বিতর্ক বাঁধালেন তিনি।

এদিকে সম্প্রতি নায়িকাদের সঙ্গে রাস্তার মসৃণতার তুলনা বারবারই উঠে আসতে দেখা গিয়েছে রাজনীতিবিদদের মুখে। কিছুদিন আগেই মহারাষ্ট্রের মন্ত্রী ও শিব সেনা নেতা গুলাবরাও পাটি হেমা মালিনীর গালের সঙ্গে তার বিধানসভা এলাকার রাস্তার তুলনা করেছিলেন। পরে অবশ্য তিনি তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন। আবার ২০২১ সালের নভেম্বরে রাজস্থানের মন্ত্রী রাজেন্দ্র সিং ক্যাটরিনা কাইফের গালের সঙ্গে রাস্তার তুলনা করেছিলেন। এরও বহু বছর আগে লালুপ্রসাদ যাদব হেমা মালিনীর গালের সঙ্গে বিহারের রাস্তার তুলনা করে বিতর্কে পড়েছিলেন।  

সূত্র : সংবাদ প্রতিদিন, হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit