রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন: রাশেদ খাঁন ইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু নেত্রকোণায় বিএনপি নেতা রনি খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিএনপি ফ্যাসিবাদীদের লালন করায় ফিরে আসার পাঁয়তারা করছে: জামায়াত আমির আশুলিয়ায় যুবদলের শোডাউন  দুর্দান্ত প্রত্যাবর্তনে কোস্টারিকাকে হারিয়ে গ্রুপসেরা ব্রাজিল খাগড়াছড়ির  উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময়। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড ব্রাজিলের নেই: রোনালদো চৌগাছায় গ্রামীণ ব্যাংকে  মতবিনিময় ও সুধী সমাবেশ

নবাব সিরাজউদ্দৌলা পরিবারের গল্প নিয়ে ধারাবাহিক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ১০০ Time View

 

বিনোদন ডেস্ক : নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পর তার আপনজনেরা আট বছর কারাবন্দী ছিলেন, এবার সে সময়কার গল্প উঠে আসছে ধারাবাহিক নাটক ‘জিন্দাবাহার’-এ। নাট্যকার-অভিনেতা ও নির্দেশক মামুনুর রশীদ লিখেছেন ঢাকার অষ্টাদশ শতাব্দীর সেই ইতিহাস। এটি প্রযোজনা ও নির্দেশনায় রয়েছেন ফজলে আজিম জুয়েল।

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রোববার (১৬ জানুয়ারি) থেকে প্রচার শুরু হচ্ছে তারকাবহুল ৫২ পর্বের এই ধারাবাহিকটি।  এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, লুৎফর রহমান জর্জ, আজাদ আবুল কালাম, আহমেদ রুবেল, অনন্ত হীরা, শতাব্দী ওয়াদুদ, শাহ আলম দুলাল, সমু চৌধুরী, শামীম ভিস্তি, শ্যামল জাকারিয়া, রোজী সিদ্দিকী, মুনিরা বেগম মেমী, নাজনীন চুমকি, শর্মীমালাসহ অনেকে।  

এ প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, ‘ঢাকার দুঃখ-দুর্দশা নিয়ে গবেষণা হলেও সেভাবে কোনো ফিকশন নির্মিত হয়নি। একসময় জিনজিরা প্রাসাদও ঝলমলে ছিল। পরবর্তীকালে পরিত্যক্ত হয়ে যায়। রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত হলে ঢাকাও একসময় পরিত্যক্ত হয়ে পড়ে। তখন ঢাকার অবস্থা কেমন ছিল? এসবেরই প্রতিচ্ছবি আছে ‘জিন্দাবাহার’ নাটকে।

তিনি আরও জানান, জিন্দা মানে জীবিত আর বাহার হলো বসন্ত। আসলে ঢাকা একটা জীবিত বসন্তের জায়গা। এই ধারণা থেকেই  ধারাবাহিকটির নাম দেওয়া হয়েছে ‘জিন্দাবাহার’। নির্মাতা ফজলে আজিম জুয়েল জানান, ‘২০০ বা ৩০০ বছর আগের ইতিহাস নিয়ে বাংলা নাটক কিংবা টেলিভিশন চ্যানেলে সেভাবে কাজ হয়নি। সে সময়ের ঢাকা আমাদের কাছে অনেকটাই অজানা। দীর্ঘ এই ধারাবাহিকের মধ্য দিয়ে এ সময়ের দর্শকরা অষ্টাদশ শতাব্দীর ঢাকাকে জানতে পারবেন। সপ্তাহে প্রতি রোববার, সোমবার ও মঙ্গলবার রাত সাড়ে ৯টায় প্রচার হবে এ নাটকটি।

 

 

কিউএনবি/আয়শা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit