বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমসারে বিএনপি নেতার হুকুমে জমি দখলের অভিযোগ প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন- বান্দরবান লামায় পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান । আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির ভূরুঙ্গামারীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ‘ঘরের মাঠে বাংলাদেশ সেরা, আমরাও প্রস্তুত’ আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী ইরান যুদ্ধবিরতির দিকে যাচ্ছে না: গালিবাফ ব্রাজিলে ফুটবল ম্যাচে ‘কুংফু’, রেফারি দেখালেন ২৩ লাল কার্ড ‘মোজাইক ডিফেন্স’ কী? সাদ্দামের পরিণতি দেখে কেন এই কৌশল নেয় ইরান

সম্পর্ক নয়, কাজ নিয়ে আলোচনা চান রাকুল প্রীত সিং

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ১০২ Time View

 

বিনোদন ডেস্ক :  গত বছরের কথা। রাকুল প্রীত সিং ও প্রযোজক জ্যাকি ভাগনানি ইনস্টাগ্রামে তাদের সম্পর্কের কথা স্বীকার করেছিলেন। পোস্ট করে জানিয়েছিলেন, তারা একে অন্যকে ভালবাসেন এবং তারা সম্পর্কে আছেন। সেই থেকে এই তারকা কাপল সকলের নজর কেড়েছেন। 

একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানিয়েছেন, কেন তারা সম্পর্কটিকে সকলের সামনে আনতে রাজি হয়েছিলেন এবং কেন এই সম্পর্ক তাদের কাছে বিশেষ ছিল। রাকুলের জন্মদিনে জ্যাকি তার জন্য দারুণ এক কবিতাও লিখেছিলেন। সেই কথাও ব্যক্ত করেছেন অভিনেত্রী।

রাকুল জানিয়েছেন, সম্পর্ক লুকিয়ে রাখার মধ্যে কোনও গৌরব নেই। সম্পর্কে মেনে নেওয়া দরকার এবং সেটিকে সকলের সামনে নিয়ে আসাও দরকার। তিনি ও জ্যাকি একই মন-মানসিকতার মানুষ। ফলে তারা কেউই সম্পর্ক নিয়ে লুকানো করতে পছন্দ করেন না। জ্যাকির রসিকতারও প্রশংসা করেছেন রাকুল।

রাকুল-জ্যাকির সম্পর্কের রসায়নের মধ্য়ে রয়েছে একে অন্যের প্রতি অটুট সম্মান। যে সম্মান ছাড়া কোনও সম্পর্কই আসলে টেকে না। রাকুলের জন্মদিনে নিজের লেখা একটি কবিতা পোস্ট করেছিলেন জ্যাকি। তা দেখে অবাক হয়েছিলেন রাকুল। তিনি ভেবেছিলেন, কেবল ‘শুভ জন্মদিন’ বলেই শুভেচ্ছা জানাতে পারতেন জ্যাকি। কিন্তু না, তার জায়গায় লিখেছিলেন  একটি কবিতা।

তবে কথায় কথায় এটাও জানিয়েছেন রাকুল, যে তিনি একেবারেই চান না পাবলিক হলেও তাদের সম্পর্ক নিয়ে মানুষ খুব বেশি আলোচনা করুক। তিনি বলেছেন, এটা তার জীবনের একটা অংশ। তিনি চান তার কাজ নিয়েই আলোচনা হোক। 

কিউএনবি/অনিমা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit