বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

কিডনির সুস্থতায় ভুলেও খাবেন না যেসব খাবার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ১১৮ Time View

 

লাইফ স্টাইল ডেস্ক :  আমাদের শরীরের প্রতিটি অংশ গুরুত্বপূর্ণ এবং এগুলো আমাদের সুস্থতার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে। এর ফলে আপনার শরীরের প্রতিটি অংশের দেখাশোনা করা প্রয়োজন। যেহেতু শরীরের প্রতিটি অংশ সামগ্রিক স্বাস্থ্যে অবদান রাখে তাই যখন শরীরের যে কোনও একটি অংশ সঠিকভাবে কাজ না করলে, বিভিন্ন ধরনের রোগ ও স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। কিডনি হচ্ছে সেই অঙ্গগুলির মধ্যে একটি এবং এটি আমাদের শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে।

কিডনি আমাদের শরীরের অনেক প্রয়োজনীয় উপাদানের ভারসাম্য বজায় রাখে। এটি আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ এবং আমাদের এটির যত্ন নেওয়া উচিত। আপনি যদি চান যে আপনার কিডনি সুস্থ থাকুক, তাহলে আপনার এই পাঁচটি জিনিস থেকে দূরে থাকা উচিত।

অত্যধিক পরিমাণে লবণ- 

লবণ আমাদের শরীরের একটি প্রয়োজনীয় উপাদান। শরীর সুস্থ রাখার জন্য যেমন লবণের প্রয়োজন, তেমনই এই লবণের পরিমাণ বেশি হয়ে গেলে ক্ষতি হতে পারে কিডনির। তাই অল্প পরিমাণ লবণ গ্রহণ করুন।

রেড মিট- 

রেড মিটও পরিমিত ভাবে খাওয়া উচিত। আসলে অতিরিক্ত রেড মিট খেলে এটি বিপাকক্রিয়ার উপর নেতিবাচক প্রভাব ফেলে। অন্যদিকে অতিরিক্ত রেড মিট খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়।

মিষ্টি জাতীয় খাবার- 

মিষ্টান্ন খাবার এড়িয়ে চলাই ভাল। মিষ্টি জাতীয় খাবারগুলো বেশি পরিমাণে খেলে এটি আপনার কিডনির ওপর প্রভাব ফেলবে। অন্যদিকে, মিষ্টি জাতীয় খাবারের ফলে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় এবং ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি পায়।

অ্যালকোহল- 

অ্যালকোহল কখনোই সুস্বা‌স্থ্যের জন্য ভাল নয়। অ্যালকোহল শুধু যে আপনার কিডনির ওপর ক্ষতিকারক প্রভাব ফেলে তা নয়। এর পাশাপাশি আপনার লিভারের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে অ্যালকোহল।

কফি- 

কফি একাধিক স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমরা সকলেই কমবেশি জানি। অনেকেই রয়েছেন যারা দিন শুরু করেন কফি দিয়ে। এটি যেমন বিপাক ক্রিয়ার ওপর ক্ষতিকারক প্রভাব ফেলে তেমনই অত্যধিক পরিমাণে কফি খেলে ক্ষতি হয় আপনার কিডনির।

কিউএনবি/অনিমা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |সকাল ১১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit