রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

করোনার মধ্যে উৎসবে যোগ দিচ্ছে হাজার হাজার হিন্দু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ১১২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনাভাইরাস সংক্রমণ লাফিয়ে বাড়ছে। এরই মধ্যে হাজার হাজার হিন্দু তীর্থযাত্রী ভারতের উত্তরাঞ্চলের শহর প্রয়াগরাজে (পূর্বের এলাহাবাদ) উৎসবের জন্য আসতে শুরু করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ভক্তরা বিশ্বাস করেন যে, মকর সংক্রান্তি উৎসবে গঙ্গা নদীতে স্নান করলে তাদের পাপ মোচন হবে। একই ধরনের জমায়েতের পর গত বছর ভারতে করোনার দ্বিতীয় তরঙ্গ শুরু হয়েছিল।

কিন্তু ভারতের উত্তরপ্রদেশ প্রশাসন এ বছর জমায়েত নিষিদ্ধ করতে রাজি হয়নি। গতকাল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ মেঘ মেলায় যোগ দিতে আসা ভক্তদের করোনা বিধি মেনে চলার অনুরোধ করেছেন। এদিকে মেঘ মেলা শুরুর আগেই মেলার মাঠ থেকে করোনা সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। সেখানে ভিড় সামলানোর জন্য এরই মধ্যে পাঁচ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিনিয়র পুলিশ কর্মকর্তা রাজিব নারায়ন মিশ্র গতকাল বৃহস্পতিবার বলেছেন, অন্তত ৩৮ জন পুলিশ কর্মী দায়িত্বরত অবস্থায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তার শঙ্কা, এই আয়োজনকে কেন্দ্র করে করোনার হটস্পট গড়ে উঠতে পারে।
সূত্র: বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/১৪ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit