রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

টেকনাফে সাড়ে ১২ কোটি টাকার আইস উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ২৪৫ Time View

 

ডেস্ক নিউজ : কক্সবাজারের টেকনাফে আড়াই কেজি ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। যার বাজার মূল্য ১২ কোটি ৫০ লাখ টাকা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। শুক্রবার (১৪ জানুয়ারী) ভোররাতে টেকনাফ সদর ইউনিয়নের দরগাহ ছড়া মেরিনড্রাইভ সংলগ্ন এলাকা থেকে এই বিপুল পরিমাণ আইস জব্দ করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার টেকনাফ লেফটেন্যান্ট কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সমুদ্র পাড় হতে এক ব্যক্তিকে ব্যাগ হাতে ঝাউবনের দিকে আসতে দেখতে পায় অভিযানকারি দল। লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাকে থামার জন্য সংকেত দেয়া হলে সে হাতে থাকা ব্যাগটি ফেলে দৌড়ে লোকালয়ে পালিয়ে যায়। তিনি আরও বলেন, উদ্ধার করা ব্যাগটি তল্লাশী করে অভিযানকারী দল ২ কেজি ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করে। যার বাজার মূল্য ১২ কোটি ৫০ লাখ টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit