শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

প্রেমিকার রান্না খাওয়ার ভয়ে গোল করেন ভালভার্দে!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১১৫ Time View

 

স্পোর্টস ডেস্ক : রান্না তো বহু মানুষই পারে। সবার রান্না কি সমান মজাদার হয়? বেশিরভাগ মানুষই ভদ্রতার খাতিরে বলেন ‘রান্না খুব ভালো হয়েছে’। আবার কেউ কেউ মুখের ওপর বলে দেন, এমন বিশ্রী রান্না তিনি জীবনে খাননি! রিয়াল মাদ্রিদের উরুগুইয়ান মিডফিল্ডার ফেদে ভালভার্দের প্রেমিকার রান্নার হাতও কি খারাপ? নাহলে তার রান্না করা খাবার খাওয়ার ‘ভয়’ থেকে গতকাল রাতে তিনি গোলই করে ফেললেন!

ভালভার্দের প্রেমিকা মিনা বোনিনো পেশায় একজন সংবাদকর্মী। সোশ্যাল সাইটে নিয়মিতই দুজনের খুনসুটি ভক্তদের আনন্দ দেয়। গতকাল রাতে স্প্যানিশ সুপার কাপে সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৩-২ গোলে জয়ের ম্যাচের আগে টুইটারে মিনার একটি পোস্ট নিয়ে শোরগোল পড়ে গেছে! ভালভার্দেকে পাঠানো একটি হোয়াটস্যাপ বার্তার স্ক্রিনশট শেয়ার করেছেন মিনা। যাতে লেখা, ‘মাঠে নেমে যদি গোল করতে না পারো, তাহলে প্রতিদিন আমার হাতের রান্না খেতে হবে। একটু ভেবে দেখো, কেমন।

সেই বার্তা দেখেই মাঠে নামেন ভালভার্দে। নির্ধারিত সময়ের পর ম্যাচে ছিল ২-২ সমতা। যোগ করা সময়ের ৮ম মিনিটে ভালভার্দের জয়সূচক গোলই রিয়ালকে এনে দেয় স্প্যানিশ সুপার কাপ শিরোপা! টুইটারে প্রকাশিত আরেকটি ভিডিওতে দেখা গেছে, ভালভার্দে গোল করার পরই নিজের বাসায় টিভির সামনে বসা মিনা সোফায় উঠে লাফাতে শুরু করেন। ভালভার্দের অনুকরণে তিনি নিজের গায়ের জার্সিও খুলে ফেলেন! উল্লেখ্য, এই মিষ্টি প্রেমিক জুটি এক সন্তানের জন্ম দিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit