শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী উত্তেজনার মধ্যেই রাহুলের ‘সত্যাগ্রহ’ ওয়েবসাইট, কী মিলবে এতে বিমানবন্দরে ল্যাগেজ ও ট্রলি ম্যানেজমেন্ট নিয়ে যা বললেন সাদিক কায়েম

রাণীশংকৈলে ২দিনব্যাপি বিজ্ঞান মেলার সমাপনী 

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ২১৬ Time View
রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার ১২ জানুয়ারি বিকেলে কেন্দ্রীয় হাইস্কুল মাঠে ২ দিন ব্যাপি বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে । ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৈয়ব আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিমউদ্দীন, সহকারি মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল,  প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক – ছাত্র-ছাত্রী ও সাংবাদিকরা  উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা বক্তব্য রাখেন। পরে তারা মেলার স্টলগুলো পরিদর্শন করেন। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৭টি স্টল স্থান পেয়েছে। এর মধ্যে কলেজ পর্যায়ে রানীশংকৈল ডিগ্রী কলেজ প্রথম স্থান অধিকার লাভ করে এবং স্কুল পর্যারে রানীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে।

কিউএনবি/আয়শা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit