মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

৫ গরুসহ দুই চোর আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ২০৬ Time View

 

ডেস্ক নিউজ : চাঁদপুরের ফরিদগঞ্জে ৫টি গরুসহ দুই চোরকে আটক করা হয়েছে। চোরের দল ৫টি গরু নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দুই চোরকে ধরে গণপিটুুনি দিয়ে পুলিশে তুলে দেয়। আটককৃত চোর হলো- হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকার সুবিদপুর গ্রামের ইসমাইল হোসেন (৩০) এবং চাঁদপুর শহরের পুরাতন আলিমপাড়া এলাকার ইকবাল হোসেন (৩৫)। এসময় তাদের সাথে থাকা চক্রের বাকি ৩ সদস্য পালিয়ে যায়।

মঙ্গলবার রাত ৩টায় গোবিন্দপুর দক্ষিন ইউনিয়ন থেকে ৫টি গরু নিয়ে একটি পিকআপ ভ্যানে পালিয়ে যাওয়ার সময় স্থানীরা ধাওয়া দিলে গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চাঁদপুর-রায়পুর সড়কের চানখার ব্রিজের পাশে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে গরুসহ গাড়িটি বন্ধ হয়ে গেলে স্থানীয়রা দুই চোরকে আটক করে। এসময় চক্রের ৩ সদস্য পালিয়ে যায়। চুরি যাওয়া ৫টি গরুর মধ্যে গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ৪টি গরু এবং পৌর এলাকার ৯নং ওয়ার্ডের ছৈয়াল বাড়ির ১টি গরু। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ৫টি গরু ও চোরাই কাজে ব্যবহৃত গাড়ি এবং দুই চোর পুলিশ হেফাজতে রয়েছে। গরু চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit