শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

সু চি-কে মুক্তি দেওয়ার আহ্বান জানাল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ১০৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি-কে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এই আহ্বান জানান। তিনি বলেন, সু চি-কে গ্রেফতার, আটক ও শাস্তি মিয়ানমারে ন্যায়বিচার ও আইনের শাসনের অবমাননা। একই সাথে তিনি অন্যায়ভাবে যেসব নির্বাচিত নেতাদের আটকে রাখা হয়েছে তাদের মুক্তির দাবি জানান। এর আগে গত সোমবার দু’টি অবৈধভাবে ওয়াকিটকি রাখা ও করোনা বিধি-নিষেধ লঙ্ঘনের দায়ে অং সান সু চি-কে ৪ বছরের সাজা প্রদান করে দেশটির সামরিক আদালত। তারও আগে অন্য দুটি মামলা ৪ বছরের সাজা ঘোষণা করা হলে সমালোচনার মুখে তার দুই বছরের শাস্তি মওকুফ করে দেওয়া হয়।

প্রসঙ্গত, গত বছরের ১ ফেব্রুয়ারি ভোরে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে সু চি-কে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। এরপর দেশটির ক্ষমতায় বসেন জেনারেল মিং অন হ্লাইং। এদিকে সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে মিয়ানমারের সাধারণ মানুষ প্রতিবাদে সড়কে বিক্ষোভ করেন। বিক্ষোভ দমনে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন হাজারেরও বেশি মানুষ। সূত্র: ইউনাটেড নিউজ অব ইন্ডিয়া

 

 

কিউএনবি/আয়শা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit