বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

গোলাপগঞ্জে ঢাকাদক্ষিন ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ১৫০ Time View

 

সিলেট প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিন ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। ইউনিয়নের আলী কমিউনিটি সেন্টারে সন্ধ্যায় ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আনোয়ার হোসেনের সভাপতিত্বে শহিদুর রহমান রাজুর কোরআনে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সালমান আহমদের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ম সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।

সম্মেলনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল গফুর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল হক চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, নোমান উদ্দিন মুরাদ, হেলালুজ্জামান হেলাল, মনিরুজ্জামান উজ্জ্বল, মাহবুবুর রহমান ফয়ছল, মামুনুর রশীদ মামুন, আমিন উদ্দিন আহমদ, হাজী আব্দুল জলিল সেলিম, গোলাম কিবরিয়া, ফখরুল ইসলাম, এএসএম আশরাফ বাদল, জয়নাল আবেদিন মাষ্টার ও রিপন আহমদ মাষ্টার, ঢাকাদক্ষিন সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক কামিল আহমদ তালুকদার ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর বিএনপির সাবেক আহবায়ক হাছান এমাদ, সাবেক সভাপতি ছালিক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ,উপজেলা বিএনপির সাবেক সদস্য ছায়াদ আহমদ, সিলেট জেলা যুবদলের সদস্য আলী আহমদ আলম, জেলা ছাত্রদলের সহ সভাপতি কামরুজ্জামান জোনাক, উপজেলা বিএনপি নেতা এম মুজিবুর রহমান, এস.এ রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মওদুদ হোসেন চৌধূরী সুমন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মুন্না, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহমদ।

 

 

কিউএনবি/আয়শা/১১ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit