রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

এক সপ্তাহের মধ্যে দুবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উ. কোরিয়ার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ২০৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এর আগে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি করে উত্তর কোরিয়া। এতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সমালোচনার মুখে পড়ে দেশটি। খবর বিবিসি ও আলজাজিরার। দক্ষিণ কোরিয়া ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনাটি নিশ্চিত করে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেন, পূর্ব সাগরে উত্তর কোরিয়ার সন্দেহজনক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি আমাদের সেনাবাহিনী নিশ্চিত করেছে।

এদিকে জাপানের কোস্টগার্ড জানিয়েছে, উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইলের মতো বস্তু ছুড়েছে। গত ১ জানুয়ারি ক্ষমতাগ্রহণের ১০ বছর উপলক্ষে দেওয়া বক্তৃতায় পারমাণবিক অস্ত্রের চেয়ে তার দেশের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। কিন্তু এর মাত্র চার দিন পর ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে উত্তর কোরিয়া। দেশটি দাবি করে, ক্ষেপণাস্ত্রটি ছিল ‘হাইপারসনিক’। সোমবার জাতিসংঘে ফ্রান্স, আয়ারল্যান্ড, জাপান, যুক্তরাজ্য ও আলবেনিয়াকে সঙ্গে নিয়ে উত্তর কোরিয়ার সেই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র। এর পর দিনই আবার কোরীয় উপকূলের দেশটির ক্ষেপণাস্ত্র ছোড়ার সংবাদ এলো।

 

 

কিউএনবি/আয়শা/১১ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit