বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান  ‎লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরন।

লড়াকু জুটি গড়েই ফিরলেন সোহান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ১৩৩ Time View

 

স্পোর্টস ডেস্ক : মাউন্ট মঙ্গানুইতে ঐতিহাসিক জয়ের পর ক্রাইস্টচার্চে এসে ইনিংস হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ। ফলোঅনে পড়ে তৃতীয় দিন সকালে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চা-বিরতির আগেই পাঁচ উইকেট হারিয়েছে টাইগাররা। তবে লিটন-সোহানের শতাধিক রানের জুটিতে কিছুটা হলেও লড়াইয়ে ফেরে বাংলাদেশ।

মঙ্গলবার ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিনে তৃতীয় সেশনের খেলা চলছে। প্রথম ইনিংসে ১২৬ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৩৫ রান।

ইনিংস পরাজয় এড়াতে এখনও ১৬৬ রান দূরে বাংলাদেশ। তবে প্রথম ইনিংসে ভেঙে পড়া বাংলাদেশ কিছুটা লড়াইয়ের তাগিদ দেখাতে পেরেছে এ ইনিংসে। ফিফটি পূরণ করে ৭৩ রানে ক্রিজে আছেন লিটন দাস।

দিনটি আরও ভালো হতে পারত, যদি না সাদমান ইসলাম বিলিয়ে আসতেন উইকেট আর ফাঁদে পা না দিতেন নাজমুল হোসেন শান্ত। শুরু থেকেই দারুণ আস্থায় খেলতে থাকা সাদমান ৪৮ বলে ২১ রান করে আউট হন লেগ স্টাম্পের বাইরের বলে কিউই কিপার টম ব্লান্ডেলের দুর্দান্ত ক্যাচে। নেইল ওয়্যাগনরের শর্ট বলের স্রোতে রোমাঞ্চকর লড়াইয়ে নামা শান্ত সেই রোমাঞ্চের বলি হয়েই ফেরেন ৫ চার ও ১ ছক্কায় ২৯ রান করে।

টেস্ট অভিষেকে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া মোহাম্মদ নাঈম শেখ অবশ্য টিকে খেলার চেষ্টা করেছেন। তবে শেষ পর্যন্ত আর ধৈর্য ধরে রাখতে পারেননি তিনি। আউট হয়েছেন ২৪ রানেই, ৯৮টি বল খেলে, মাত্র একটি বাউন্ডারিতে।

এরপর আউট হয়ে ফেরেন অধিনায়ক মোমিনুলও। অবশ্য তাঁর ব্যাট থেকে ৩৭ রান। যাতে ১২৩ রানেই চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলীয় ১২৮ রানেই মাত্র ২ রানে ফেরেন প্রথম ইনিংসের একমাত্র ফিফটি ম্যান ইয়াসির আলী। নেইল ওয়্যাগনর একাই ৩টি উইকেট শিকার করেন।

যার ফলে এখন বড় রানের সঙ্গে ইনিংস ব্যবধানে বাংলাদেশের হারটা কেবলই সময়ের অপেক্ষা মাত্র। যদিও লিটন দাস ৭৩ রানে এবং মেহেদী হাসান মিরাজ ২ রানে ক্রিজে আছেন। নুরুল হাসান সোহান ৩৬ রানে ড্যারিল মিচেলের বলে ক্যাচ দিয়ে আউট হন।

কিউএনবি/অনিমা/১১ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ সকাল ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit