রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

‘আমার দরজায় খিল’

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১৭৩ Time View

 

বিনোদন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। সংক্রামিত হচ্ছেন একের পর এক তারকা। তালিকায় এবার যোগ হলেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। যে কারণে নিজের দরজায় খিলও দিলেন তিনি। 

হ্যাঁ, রোববার রাতেই নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর খানিকটা এভাবেই ভক্তদের সামনে নিয়ে এলেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সঙ্গীতশিল্পী। 

সম্প্রতি তাঁর কণ্ঠে ‘তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর’ গানটি জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছিল। করোনার তৃতীয় ঢেউ আসতে আসতেই হঠাৎই সেই গানের দুটি লাইন দিয়ে মিম তৈরি হয়। ‘আমার দরজায় খিল দিয়েছি, আমার দারুণ জ্বর’ এই লাইনটি ঘুরছিল বিভিন্ন জনের টাইমলাইনে। যা এবার নিজের টাইমলাইনে তুলে ধরলেন ইমন।

ইমনের স্বামী সঙ্গীত পরিচালক নীলাঞ্জন চক্রবর্তী আগেই আক্রান্ত হয়েছেন, জ্বর ছিল তাঁর। ইমন সে সময় টেস্ট করলেও তা নেগেটিভ আসে। ফের উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করান ইমন। অবশেষে রোববার রিপোর্ট পজিটিভ আসে। নিজেই সোশাল মিডিয়ায় পোস্ট করে এই খবর জানিয়েছেন ইমন চক্রবর্তী। 

এ বিষয়ে সঙ্গীতশিল্পী বলেন-‘মৃদু উপসর্গ রয়েছে, তবে সারা শরীর ব্যথা। কখনও কখনও মাথা তুলতে পারছি না, ক্লান্ত লাগছে। আইসোলেশনে রয়েছি, আমি, নীলাঞ্জন- দুজনেই।’ সূত্র- জি নিউজ।

কিউএনবি/অনিমা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit