মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

নিউইয়র্কে অ্যাপার্টমেন্টে আগুন লেগে ১৯ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১০৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  নিউইয়র্ক সিটির একটি অ্যাপার্টমেন্টে আগুন লেগে ৯ শিশুসহ ১৯ জন মারা গেছেন। এছাড়া ৬০ জনেরও বেশি লোক আহত এবং ১৩ জন হাসপাতালে গুরুতর অবস্থায় রয়েছেন।

শহরের দমকল কমিশনার একে সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের একটি বলে অভিহিত করেছেন।

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের একজন সিনিয়র উপদেষ্টা স্টেফান রিঙ্গেল রোববার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে ১৯ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এক নগর কর্মকর্তা প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকলেও, শিশুদের মৃতের সংখ্যাটি নিশ্চিত করেছেন।

এছাড়া ৬০ জনেরও বেশি লোক আহত এবং ১৩ জন হাসপাতালে গুরুতর অবস্থায় রয়েছে বলে রিঙ্গেল জানিয়েছেন। এফডিএনওয়াই কমিশনার ড্যানিয়েল নিগ্রো বিকেলের শুরুতে এক সংবাদ সম্মেলনে বলেন, মৃতদের বেশিরভাগই ধোঁয়ার কুণ্ডলিতে শ্বাসরুদ্ধ হয়েছিলেন।

এফডিএনওয়াই-এর মতে, প্রায় ২০০ অগ্নিনির্বাপক কর্মী ব্রঙ্কসের ইস্ট ১৮১ নম্বর রাস্তায় ওই ১৯-তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়েন।

অগ্নিনির্বাপক কর্মীরা ‘প্রতিটি তলায় আক্রান্তদের খুঁজে পান এবং তারা সবাই হৃদরোগে আক্রান্ত এবং শ্বাসরুদ্ধ হয়ে পড়েছিলেন’ বলে নিগ্রো জানিয়েছেন। তিনি বলেন, ‘এটি আমাদের শহরে নজিরবিহীন। আমরা আশঙ্কা করছি সেখানে আরও অনেক প্রাণহানি ঘটতে পারে।’

আগুনের সূত্রপাত সন্দেহজনক বলে মনে করা হচ্ছে না, তবে কারণ অনুসন্ধান করা হচ্ছে।

এর আগে, ফিলাডেলফিয়ায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডে আট শিশুসহ ১২ জনের মৃত্যু হওয়ার মাত্র কয়েক দিন পর রোববারের এই ঘটনা ঘটল।
সূত্র : ভয়েস অব আমেরিকা

কিউএনবি/অনিমা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit