মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

শীতে বাচ্চাদের খেজুর খাওয়ানোর উপকারিতা

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ১০৭ Time View

 

লাইফ ষ্টাইল ডেস্ক : শীতকালে খেজুর খাওয়ার কথা ছোটবেলা থেকেই সবার জানা। বিশেষত বাড়িতে কোনও ছোট বাচ্চা থাকলে তাদের খেজুর খাওয়ানো হয় এই সময়। তবে শীতকালে খেজুর খাওয়ার ওপর কেন এত জোর দেওয়া হয়, তা কী জানা আছে?

বিশেষজ্ঞদের মতে, খেজুর অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। এ ছাড়াও এতে ভিটামিন, আয়রন, ক্যালশিয়াম, অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টি ব্যাক্টিরিয়াল ও ফাইবারের মতো উপাদান আছে। এই সমস্ত পুষ্টিকর উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করতে সাহায্য করে।

বাচ্চাদের শীতের খাদ্য তালিকায় খেজুর অন্তর্ভূক্ত করার উপকারিতা জেনে নিন-

> শীতকালে প্রতিদিন খেজুর খেলে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে ক্যালশিয়াম, আয়রন, ভিটামিন, অ্যান্টি ব্যাক্টিরিয়াল ও অ্যান্টি অক্সিডেন্ট উপাদান থাকে। যা শরীরকে শক্তিশালী করে তোলে। পাশাপাশি যে কোন রোগ মোকাবিলায় সাহায্য করে।

> খেজুরে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গনিজ ও সেলেনিয়াম থাকে। এই সমস্ত উপাদানগুলো হাড় মজবুত করার পাশাপাশি রক্ত পরিশোধন করতে সাহায্য করে। তাই বাচ্চাদের নিয়মিত খেজুর খাওয়ালে, তা তাদের হাড় মজবুত করতে সহায়ক হয়।

> চিনির ভালো বিকল্প হল খেজুর। এতে গ্লুকোস, ফ্রুক্টোস ও সুক্রোসের মতো প্রাকৃতিক চিনি আছে। এটি শিশুদের সারাদিনের শক্তি জোগাতে সাহায্য করে। শীতকালে বাচ্চাদের প্রতিদিন খেজুর খাওয়ালে আলস্য দূর হয়।

> নিয়মিত খেজুর খেলে মস্তিষ্কের কাজ করার ক্ষমতা উন্নত হয়। গবেষণা থেকে জানা গিয়েছে যে, মস্তিষ্কে ইন্টারল্যুকিন ৬-এর মতো ইনফ্ল্যামেটরি মার্কার কম করতে খেজুর সহায়তা প্রদান করে থাকে।

> আপনার সন্তানের শরীরে রক্তের অভাব থাকলে, তা দূর করবে খেজুর। নিয়মিত খেজুর খেলে লোহিত রক্তকণিকার স্তর বৃদ্ধি পায়। পাশাপাশি রক্তাল্পতাও দূর হয়। এতে থাকা আয়রন অ্যানিমিয়া রোগীদের সুস্থ হতে সাহায্য করে।

সূত্র: এই সময়

কিউএনবি/অনিমা/৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit