বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

চতুর্থ ডোজের পথে হাঁটছে না করোনায় বিধ্বস্ত যুক্তরাজ্য

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ১৩৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ওমিক্রনের দাপটে বিশ্বজুড়ে শনাক্ত রোগীর সংখ্যা ৩০ কোটি ছাড়িয়েছে। এর মধ্যে গেল ২৪ ঘন্টায় দেড় লাখের বেশি শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। এরপরেও চতুর্থ ডোজ ভ্যাকসিনের পথে হাঁটছে না করোনায় বিধ্বস্ত যুক্তরাজ্য।

দেশটির স্বাস্থ্য উপদেষ্টার বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, এক দিনে দেশটিতে মৃত্যু হয়েছে আড়াইশ’র বেশি মানুষের। 

এদিকে, বার এবং রেঁস্তোরাতে কড়া বিধিনিষেধ আরোপ করেছে জার্মানি। চীনের হেনান প্রদেশের অধিকাংশ শহরে জারি হয়েছে চলাচলে নিষেধাজ্ঞা। 

ভারতে গেল ২৪ ঘন্টায় ১ লাখ ১৭ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। বুলগেরিয়াতে জারি হয়েছে লকডাউন। আর ফ্রান্সে যে ৫০ লাখ মানুষ এখনো ভ্যাকসিন নেননি, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে যাচ্ছে দেশটি।

সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে; ৫ কোটি ৮৪ লাখ। মৃত্যুর সংখ্যাও দেশটিতে সর্বোচ্চ ৮ লাখ ৩৩ হাজার ৯৯৬।

আক্রান্তের দিক থেকে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে ৩ কোটি ৫২ লাখ। এর মধ্যে মৃত্যু ছাড়িয়েছে ৪ লাখ ৮৩ হাজার।

অপরদিকে, ব্রাজিল রোগী শনাক্তে তৃতীয় অবস্থানে থাকলেও মৃত্যুর দিক থেকে রয়েছে দ্বিতীয় স্থানে। ২ কোটি ২৩ লাখ আক্রান্তের মধ্যে মারা গেছেন ৬ লাখ ১৯ হাজার ৬৫৪ জন।

তবে, শনাক্ত রোগীর দিক থেকে শীর্ষস্থানে থাকা অন্য দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যে ১ কোটি ৪১ লাখের মধ্যে মারা গেছেন ১ লাখ ৪৯ হাজার ৯৯৩ জন।

বিশেষজ্ঞরা বলছেন, এখন পর্যন্ত ওমিক্রন সংক্রমিতদের ক্ষেত্রে গুরুতর অসুস্থতার ঘটনা কম পরিলক্ষিত হচ্ছে। ডেল্টার সময় যা বিপর্যস্ত অবস্থা তৈরি করেছিল বিশ্বজুড়ে।

কিউএনবি/অনিমা/৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit