শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম
সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার আশুলিয়ায় বিস্ফোরণে দায়ীদের বিচার, ক্ষতিপূরণ ও শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি বন্দুকের ভঙ্গিতে গোল উদযাপন, লাল কার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার মাদারীপুরের শিবচরে বিকল বাসে হানিফ পরিবহনের ধাক্কা, নিহত ৩ দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী ফিফা আসিয়ান কাপে হার দিয়ে শুরু করলো বাংলাদেশ সায়রা জাহান সুপ্তি’র জীবনালেখ্যঃ অচেনা গন্তব্যে বিশ্বমঞ্চে বিরল নজির: বাবা ও মায়ের পর জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে তারেক রহমানের পাঁচ প্রস্তাব সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে?

দৌলতপুরে দরবার শরীফে এলাকাবাসীর হামলা অগ্নিসংযোগ, আহত- ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ১৬০ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে কথিত তাছের পীরের দরবার শরীফে বিক্ষুদ্ধ এলাকাবাসী দফায় দফায় হামলা, অগ্নি সংযোগ ও ভাংচুর চালিয়েছে। এসময় ২ জন আহত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যানপুর চরদিয়াড় তাছের পীরের দরবার শরীফে এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও পুলিশ জানায়, ঘটনার দিন বিকালে তাছের পীরের দরবার শরীফের বহিরা গত অনুসারীরা স্থানীয় একটি মেয়েকে ইভটিজিং করে তার অভিভাবককে মারপিট করে ও স্থানীয় লোকজনদের উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালা গালি করে।

এসময় কল্যানপুর,চরদিয়াড়, সোনাইকুন্ডি ও গাছের দিয়ার এলাকার ৪ টি গ্রামের সংঘবদ্ধ এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে তাছের পীরের দরবার শরীফে হামলা, ভাংচুর ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নি সংযোগ করে। এসময় তাছের পীরের দরবার শরীফের বহিরা গত অনুসারীরা দরবারের ভেতর থেকে ইট পাটকেল নিক্ষেপ করলে এতে সামিউল (৫০) ও কিরন (২৫) নামের দুই গ্রামবাসি আহত হলে তাদের আশংকাজনক অবস্থায় দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ও জাকির নামে একজন কে আটক করে। এসময় পাশর্^বর্তী ভেড়ামারা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত সাড়ে ৭ টার দিকে পর পর দুই দফায় এসে আগুন নিয়ন্ত্রনে আনে। শুক্রবার রাত সাড়ে ৮ টার সময় এরিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষুদ্ধ এলকাবাসী কথিত তাছের পীরের দরবার শরীফ ঘেরাও করে রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনা স্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

কিউএনবি/অনিমা/৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit