বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

পত্নীতলায় নির্বাচন পরবর্তী  সহিংসতা ৭ ইউপি’র ফল প্রকাশ  স্থগিত ৪টি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১৪৪ Time View

 

নওগাঁ পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় ৫ জানুয়ারি বুধবার ৫ম ধাপের  ইউপি নির্বাচনে নির্বাচন পরবর্তী  সহিংসতায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।যাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।পুলিশ, আনসার ও সমর্থকদের মধ্যকার সংঘর্ষে এ ঘটনায় গোলাগুলির খবর পাওয়া গিয়েছে।পত্নীতলার ঘোষনগর ইউনিয়নে একটি কেন্দ্রের ভোট গণনা শেষে ফিরছিলো প্রশাসন, কমলাবাড়ি নামক এলাকায় গাড়ি পৌঁছালে রাস্তায় ব্যারিকেড দিয়ে দাঁড়ায় ঘোড়া মার্কার  চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা।এসময় প্রশাসনের উপরে হামলা করে তারা, পুলিশ পাল্টা আক্রমনের প্রস্তুতি নিতেই পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা,পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছুড়ে।

এঘটনায় আহতদের দেখতে পত্নীতলা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে আসেন জেলা প্রশাসক। এ নিয়ে রাষ্ট্রদোহী কোন মামলা দায়ের হচ্ছে কী না তা নিশ্চিত হওয়া যায়নি। উল্লেখ্য যে দুপুরের পর থেকেই  ইউনিয়নটিতে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে একই সাথে সহিংসতার আভাস পাওয়া গিয়েছিলো। ভোট প্রদান চলাকালীন উৎসব মুখর পরিবেশ ছিলো উপজেলা জুড়ে।উপজেলার ১১টি  ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হয় আর  ৪টি ইউনিয়নের আংশিক ফলাফল প্রকাশ করা হয়েছে একইসাথে এসকল ইউনিয়নের বেশ কিছু কেন্দ্রের ফলাফল স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।পত্নীতলা প্রাণকেন্দ্র  নজিপুর সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান মিন্টু ঘোড়া প্রতীক,মাটিন্দর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ নৌকা প্রতীক,নির্মইল ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ নৌকা প্রতীক,দিবর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফাহাদ জামান মোটরসাইকেল প্রতীক,পাটিচরা ইউনিয়নের আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী সবেদুল ইসলাম রনি আনারস প্রতীকে ,আমাইড় ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম চশমা প্রতীক ,শিহাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হোসেন ঘোড়া প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।অপরদিকে পত্নীতলা, আকবরপুর, কৃষ্ণপুর,ঘোষনগর, ৪টি ইউনিয়নের আংশিক ফলাফল প্রকাশ ও বেশ কিছু কেন্দ্রের ফলাফল স্থগিত করেছে ইসি।

পত্নীতলা ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ওবায়দুল ইসলাম স্বপন আনারস প্রতীকে ৪৯৬১ ভোট পেয়ে এগিয়ে আছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল আলম মোটরসাইকেল পেয়েছেন ৪১০৫ ভোট , ইউনিয়নে একটি কেন্দ্রের ফলাফল স্থগিত আছে। কৃষ্ণপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ঘোড়া প্রতীকে ৬৪৮৩ ভোট পেয়ে এগিয়ে আছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্যামল মহন্ত বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে পেয়েছেন ৫৭৭৭ ভোট। আকবরপুর ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী জামান চৌধুরি আনারস প্রতীকে ৪০৪৫ ভোট পেয়ে এগিয়ে আছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ৩৪৬৫ ভোট পেয়েছেন, এ ইউনিয়নে একটি কেন্দ্রের ফলাফল স্থগিত আছে। ঘোষনগর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু বক্কর সিদ্দিক নৌকা প্রতীকে ৬৪১৫ ভোট পেয়ে এগিয়ে আছেন ,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারজানা চৌধুরী ঘোড়া প্রতীকে পেয়েছেন৫৬৫৮ ভোট।ইউনিয়নটিতে  দুটি কেন্দ্রের ফলাফল স্থগিত আছে।  উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন সরকার বলেন, যেসকল কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে সেখানে পুণরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

কিউএনবি/আয়শা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit