বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

স্বামীর পর মেয়েও করোনায় আক্রান্ত, দোয়া চাইলেন মিথিলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১৫৪ Time View

 

বিনোদন ডেস্ক : বছরের শুরুতেই করোনা আক্রান্ত হন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। এমন খবরে তার থেকে আলাদা হয়ে যান সঙ্গে থাকা স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও তার কন্যা আইরা তেহরীম খান। এবার আইরাও আক্রান্ত হলেন করোনায়। বর্তমানে মায়ের সঙ্গে কলকাতায় রয়েছেন আইরা। আজ বৃহস্পতিবার বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন মিথিলা নিজেই। মিথিলা বলেন, ‘আইরার গেল তিন দিন জ্বর থাকার পর পরীক্ষা করালে গতকাল বুধবার করোনা পজিটিভ ধরা পড়ে। তবে আগে থেকেই ওষুধ খাওয়ানো শুরু করায় এখন বেশ ভালো আছে।’ 

এদিকে, করোনায় আক্রান্ত মেয়ে আইরা ও স্বামী সৃজিত মুখার্জির বর্তমান অবস্থা নিয়ে এ অভিনেত্রী জানান, ‘দু’জনই এখন আগের চেয়ে ভালো আছেন। তারা যাতে দ্রুত সুস্থতা লাভ করে সেজন্য সবাই দোয়া করবেন।’তিনি জানান, বর্তমানে স্বামী এবং কন্যা দু’জনের কাছ থেকেই আলাদা থাকছেন। তবে দূর থেকেই তিনি তাদের খাবার ও ওষুধ দিচ্ছেন। তার বিশ্বাস দ্রুতই স্বামী সৃজিত ও কন্যা আইরা করোনামুক্ত হবেন

 

 

কিউএনবি/আয়শা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit