শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
অনিয়ম-দুর্নীতি মধ্য দিয়ে অবসর কর্মচারি দ্শরীয়তপুর ডিসি অফিস রাঙামাটির রাজস্থলীতে সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের চাচাতো ভাই গ্রেপ্তার সাভারে ছাত্রদল নেতার যুবলীগ নেতাকে জন্মদিনের শুভেচ্ছা, রাজনৈতিক অঙ্গনে বিতর্ক ফুলবাড়ীতে প্রাণ প্রকৃতি ও আবাদি জমি ধ্বংস করে কয়লা খনি করতে দেওয়া হবে না॥—অধ্যাপক আনু মুহাম্মদ ফুলবাড়ীতে উদ্যোক্ততা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত॥ ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় ভারত চৌগাছায় জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলাম হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল: রিজভী এক লাফে ৩ শতাংশের বেশি বাড়ল স্বর্ণের দাম খাগড়াছড়িতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে  বিএনপির বিক্ষোভ সমাবেশ।

একসময় বিল‌বোর্ডে লেখা থাক‌বে ‘এখা‌নে আওয়ামী লীগ নেই’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১৭৮ Time View

 

ডেস্ক নিউজ : একসময় রাস্তার মো‌ড়ে বিল‌বোর্ডে লেখা থাক‌বে এখা‌নে কেউ আওয়ামী লীগ নেই, আওয়ামী লী‌গের লোক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ বৃহস্প‌তিবার (৬ জানুয়া‌রি) দুপু‌রে ঢাকা রি‌পোর্টার্স ইউ‌নি‌টির সাগর রু‌নি হলরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্ত‌ব্যে এসব কথা বলেন তি‌নি। গ‌য়েশ্বর ব‌লেন, সরকার যত‌ দিন আছে, আওয়ামী লীগ তত‌ দিন থাক‌বে। সরকারে না থাক‌লে আওয়ামী লীগও থাক‌বে না। ‘৭১ সা‌লে যেমন কাউকে কাউকে বা‌সাবা‌ড়ির সাম‌নে লি‌খে রাখ‌তে দেখা গে‌ছে যে এখা‌নে রাজাকার নেই। তেম‌নি রাস্তার মো‌ড়ে বিল‌বোর্ডে লেখা থাক‌বে- এখা‌নে কেউ আওয়ামী লীগ নেই, আওয়ামী লী‌গের লোক নেই।

পররাষ্ট্রম‌ন্ত্রীর সমা‌লোচনা ক‌রে তি‌নি ব‌লেন, অন্য দে‌শে অপরাধ হ‌চ্ছে ব‌লে আমা‌দের দে‌শেও অপরাধ হ‌তে পা‌রে- সেই লাই‌সেন্স আপনা‌কে কে দি‌য়ে‌ছে? আমে‌রিকা আমা‌দের দে‌শের ৭ জ‌নের বিরু‌দ্ধে নি‌ষেধাজ্ঞা আরোপ ক‌রে‌ছে, তাহ‌লে তো আপনা‌কেও তা‌দের কা‌রো কা‌রো কিরু‌দ্ধে নি‌ষেধাজ্ঞা আরোপ করার বিষ‌য়ে সিদ্ধান্ত নি‌তে হবে। তিনি ব‌লেন, মাত্র ৭ জ‌নের বিরু‌দ্ধে নি‌ষেধাজ্ঞায় দেশব্যাপী তোলপাড়। এক‌টি অং‌শের বু‌কে কাঁপু‌নি ধ‌রে‌ছে, আর বৃহত্তর অংশ আশার আলো দেখ‌ছে। কারণ দুষ্টের দম‌নে আমরা ব্যর্থ হ‌লেও গণতা‌ন্ত্রিক বি‌শ্বের চোখ-কান খোলা। তারা নিন্দা কর‌ছে বা সরকার‌কে পথ প‌রিহার কর‌তে সতর্ক কর‌ছে, পরামর্শ দিচ্ছে। সাম‌াজিক যোগা‌যোগ মাধ্যমে প্রতিদিন কা‌রো কা‌রো ভিসা বা‌তি‌লের খবর আস‌ছে। দিন‌দিন পথ রুদ্ধ হ‌চ্ছে, তারপর দেখা যা‌বে শেখ হা‌সিনা স্বয়ং নিস্তার পায় কি না? তি‌নি নিস্তার পে‌লেও তার সন্তানরা রেহাই পায় কি না সে বিষ‌য়ে আশঙ্কা র‌য়ে‌ছে।

তি‌নি ব‌লেন, অনেক‌ দিন আগেই আপনার (শেখ হা‌সিনা) একমাত্র জামাতা দুবাই গেছেন। তি‌নি নজরদা‌রি‌তে নয়, গৃহব‌ন্দি। দে‌শেও আস‌তে পারছেন না আবার কোথাও যে‌তেও পারছেন না। অপরাধ‌ ছিল মুদ্রাপাচার। জামাই টাকা পাচার ক‌রে‌ছেন, সেটা শাশু‌ড়ির টাকা না‌কি জামাই‌য়ের প‌কে‌টের টাকা? সেটা তো জা‌তির সাম‌নে আসে। সুতরাং যাওয়ার পথটা কিন্তু রুদ্ধ; কিন্তু থাকার পথটা রুদ্ধ নয়।

তিনি বলেন, খা‌লেদা জিয়া‌কে বিনা অপরা‌ধে জেল দেওয়া হ‌য়ে‌ছে। জা‌মিন দেন নাই, চি‌কিৎসা করার সু‌যোগ দি‌চ্ছেন না। যে দৃষ্টান্ত স্থাপন কর‌ছেন অনুরূপভা‌বে তারা য‌দি আপনার পথ অনুস্মরণ ক‌রে, তাহ‌লে আপনার পথ কতটুকু ভয়াবহ তা নি‌শ্চয়ই প‌রিমাপ করা যায়। সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে আ‌লোচনাসভায় বক্তব্য দেন বিএন‌পির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়াপারস‌নের উপ‌দেষ্টা আব্দুস সালাম, হা‌বিবুর রহমান হা‌বিব, সহ-সাংগঠ‌নিক সম্পাদক আব্দুস সালাম।

 

 

কিউএনবি/আয়শা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit