রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

টটেনহ্যামকে হারিয়ে ফাইনালের পথে চেলসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১২৯ Time View

 

স্পের্টস ডেস্ক :  টটেনহ্যামকে হারিয়ে কারাবাও কাপের ফাইনালের পথে একধাপ এগিয়ে গেলো চেলসি।

বুধবার রাতে ইংলিশ ফুটবলের তৃতীয় সেরা প্রতিযোগিতাটির সেমিফাইনালের প্রথম লেগে টটেনহামকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। কাই হার্ভাটজের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর টটেনহ্যামের বেন ডেভিসের আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়।

স্ট্যামফোর্ড ব্রিজে পুরো ম্যাচেই আধিপত্য ছিল চেলসির। ম্যাচের ৫ মিনিটে হার্ভাটের গোলে এগিয়ে যায় চেলসি। এরপর ম্যাচের ৩৪ মিনিটে টোটেনহামের ডিফেন্ডার তাংগাংগা হেডে বল ক্লিয়ার করতে গেলে, বল সতীর্থ ডেভিসের গায়ে লেগে নিজেদের জালে জড়ায়। তাতে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় টমাস টুখেলের দল।

৬৬তম মিনিটে টিমো ভেরনারের নেওয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে ব্যবধান আর বাড়তে দেননি টটেনহ্যাম গোলরক্ষক উগো লরিস।

বাকি সময়ে আর কোন গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে টুখেলের শিষ্যরা।

আগামী ১২ জানুয়ারি টটেনহ্যামের মাঠে হবে শেষ চারের ফিরতি লেগ।

কিউএনবি/অনিমা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit