রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

জাল ভোট দেওয়ায় গণপিটুনি

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ১৯৬ Time View

 

ডেস্ক নিউজ : মানিকগঞ্জের হরিরামপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তার করার দায়ে ১০ জনকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। উপজেলার গালা ইউনিয়নের কামারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বুধবার (৫ জানুয়ারি) দুপুরের দিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহের নিগার সুলতানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই কারাদণ্ড দেন।

মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, হরিরামপুর উপজেলার ১৩টি ইউনিয়নে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনের পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও আইনশুঙ্খলা বাহিনীর সদস্যর গালা ইউনিয়নের কামার ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পরিদর্শন করে। এ সময় নির্বাচনে প্রভাব বিস্তার করার দায়ে ১০ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের প্রত্যেককে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit