রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক ২

আপনার শিশু সন্তান কি প্রসাধনীতে আসক্ত? কী করবেন?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ১১২ Time View

 

লাইফ স্টাইল ডেস্ক :   অনেক মা ছোট শিশুদের মন ভোলাতে নিজের গয়না, টুকটাক প্রসাধনী তাদের হাতে তুলে দেন। ছোটরাও এগুলি বেশ পছন্দ করে। কিন্তু সমস্যা হয় যখন কোনও কোনও শিশু আস্তে আস্তে প্রসাধনের প্রতি আসক্ত হয়ে পড়ে। অনেক সময়ই বাবা-মা এই অভ্যাস মেনে নিতে পারেন না। রাগ করেন। কিন্তু কী করা উচিত তাদের?

১) এখনকার গণমাধ্যমে শিশুরা অনেক সহজেই ফ্যাশন ও প্রসাধনের নানা রকম ছবি দেখতে অভ্যস্ত। তা থেকেই শিশুদের মনে এই সব জিনিস ব্যবহার করার বাসনা তৈরি হতে পারে। হয়তো এটি সাময়িক ইচ্ছা মাত্র। আপনার সন্তানেরও সেই রকম হয়েছে কি? বকাবকি না করে জানতে চান, হঠাৎ করে সে কেন প্রসাধনী ব্যবহার করতে চাইছে?

২) শিশু প্রথমে বুঝতে না চাইলে, তাকে বলুন হালকা কিছু জিনিস ব্যবহার করতে। ওকে বোঝান, কেন বেশি প্রসাধনী ব্যবহার করা কম বয়সে ত্বকের জন্য ভাল নয়। আর অবশ্যই জেনে নিন, সে কোন ধরনের প্রসাধন ব্যবহার করছে। কম রাসায়নিকযুক্ত জিনিস কিনে দিন।

৩) শিশু হাল্কা প্রসাধনী ব্যবহার করলেও তাকে ত্বকের যত্ন নিতে শেখান। অনেক সময়ই শিশুরা প্রসাধনী ব্যবহার করার পরে সেটি মুছতে বা তুলে ফেলতে চায় না। তাকে বোঝান, এটি ত্বকে রেখে দেওয়া বেশ ক্ষতিকর।

সূত্র: আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/৪ঠা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit